নারায়ণগঞ্জের একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের চার বছর বয়সী ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং তাদের চার বছরের ছেলে আফরান। নিহত হাবিবুল্লাহ শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন গ্রামে। পরিবারটি নারায়ণগঞ্জের বাবুরাইল বউবাজার এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখা যায় ভাড়া বাসার দরজা ভেতর থেকে লক করা। পরে নিহতদের স্বজন এবং স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ভেতরে প্রবেশের পর শিপলুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। অন্য একটি কক্ষে তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং ছেলে আফরানকে বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের দুজনের মুখের ওপর বালিশ চাপা দেয়া ছিলো।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হাবিবুল্লাহ শিপলু প্রথমে স্ত্রী এবং সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি নিজে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।,

তিনি বলেন, নিহত শিপলু রমজান সমিতি নামে একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। করোনা মহামারির সময় সমিতিটি বন্ধ হয়ে যায়। পরে সমিতির মালিক গ্রাহকের জমা রাখা টাকার বড় অঙ্ক আত্মসাৎ করে পালিয়ে যান। এ ঘটনার পর গ্রাহকরা সমিতির মালিক এবং শিপলুর বিরুদ্ধে মামলা করেন। এতে শিপলু প্রচণ্ড মানসিক চাপে ছিলেন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে ওই হতাশা থেকেই তিনি এমন পদক্ষেপ নেন।

নিহত শিপলুর বড় ভাই অলিউল্লাহ লাভলু জানান, রবিবার রাত থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। ফোনে যোগাযোগ না হওয়ায় সোমবার বিকেলে স্বজনরা ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

তিনি আরও বলেন, আমরা দরজা ভেঙে ভেতরে ঢোকার পর দেখি, আমার ভাই ঝুলছে আর ভাবি ও ভাতিজার মুখের ওপর বালিশ চাপা দেয়া।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আমরা সবদিক থেকে তদন্ত করছি। আইনগত প্রক্রিয়া চলছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোলে পূজা মণ্ডপে সামাজিক সম্প্রীতির আহ্বান জানাল জামায়াতের যুব বিভাগ

নজরুল ইসলাম: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজা মণ্ডপগুলোতে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিয়ালকোল ইউনিয়নের যুব বিভাগের নেতারা। এসময় তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের

নিম্নমানের খাতা বিতরণে ক্ষোভ প্রতিবাদ করায় অপপ্রচারের শিকার শিক্ষক

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষান্মাসিক পরীক্ষার খাতার মান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। পরীক্ষার জন্য ব্যবহৃত

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান

নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়ে শতমূল এগ্রোর নতুন শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক: ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় নতুন শাখা উদ্বোধন করেছে শতমূল এগ্রো। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে হাতাহাতি, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)’ বেলা তিনটার দিকে

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন? -এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনই আগে হবে।