সলঙ্গায় চোরাই কারবারিদের গডফাদার মাদক মামলার পলাতক আসামী সামিদুল আটক

জুয়েল রানা : দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলের ঢাকা রোডের পাঁচলিয়া এলাকায় মহাসড়কে চুরি ডাকাতির মালামাল ক্রয় বিক্রয় সহ নারীদের দিয়ে দেহব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই, ও মাদক বিক্রি করে আসছিলো সামিদুল ও তার বাহিনী।

পন্য দিলেই মিলছে মাদক , মাদকের বিনিময়ে অথবা কম টাকায়, অসাধু ড্রাইভার, হেলপারদের কাছ থেকে রড, সিমেন্ট, গম, ভূট্টা, চাউল, তেল সহ বিভিন্ন পন্য ক্রয় করে তা বিভিন্ন বাজারে বিক্রি করে চক্রটি।

এলাকার কেউ মুখ খুললেই অথবা বিক্রি করতে আসা কারবারির সাথে দরদাম নিয়ে বনিবনা না হলে নিজস্ব টর্চারসেলে নিয়ে গিয়ে করা হয় নির্যাতন।

সম্প্রতি মহাসড়কে চুরি, ডাকাতি,ছিনতাইসহ ১২ মামলার আসামী চোরাইকারবারীদের গড ফাদার সামিদুলের মাদকসেবন,দেহ ব্যাবসা নির্যাতন ও চোরাই কারবারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে নড়ে চরে বসে পুলিশ প্রশাসন।

তাকে ধরতে অভিযান দিলেও পালিয়ে যায় সামিদুল সহ চোরাই ও মাদক কারবারিরা, ধরতে পারেননি কাউকেউ, ব্যার্থ হয় প্রসাশনের অভিযান ।

অভিযানের একদিন দুইদিন থেমে থাকলেও আবারও সক্রিয় হয়ে ওঠে সামিদুল, আলামিন, ল্যাংরা স্বপন, রহিম ও তার সহযোগিরা।

এসব চোরাই পয়েন্টে মাদক,চোরাই মালামাল ক্রয় বিক্রয় বন্ধ করতে পুলিশ প্রসাশনের ভূমিকা নিয়ে সচেতন মহলের মধ্যে তৈরি হয়ে নানান প্রশ্ন।

তবে শেষ রক্ষা হয়নি সামিদুলের, অবশেষে র‌্যাব-১২ গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার ব্যবহৃত একটি অফিস থেকে গত বুধবার রাতে প্রায় ৫১৫ পিছ ইয়াবা ও মাদক বিক্রির ৬ লক্ষ্য ৬৮

হাজার ৮শ টাকাসহ একজন আটক হয়।

উদ্ধারকৃত মাদকের সূত্র ধরে পরবর্তীতে তাকে আটকের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে সামিদুল কে আটক করে। র‌্যাব এর অভিযানে শীর্ষ এই মাদককারবারী সামিদুল আটক হওয়ায় এখন স্বস্তির নিঃশ্বাস একালাকাবাসী ও সচেতন মহলের।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদে বাদাম ও আলুবোখারার দাম চড়া, মসলার দাম স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকি থাকায় রাজধানীর বাজারে পেস্তা, কাঠবাদাম, চিনাবাদাম এবং আলুবোখারার দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। মসলাজাতীয় পণ্যের দাম আগের মতো স্থিতিশীল থাকলেও

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অন্তর্ভুক্তির প্রস্তাব বিবেচনায় ফিফা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের আসরে দলসংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনা শুরু করেছে

ট্রাম্পের গাজা পরিকল্পনার কিছু অংশে সম্মত হামাস, আরও আলোচনার আহ্বান

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু শর্তে সম্মত হতে রাজি হয়েছে হামাস। এর মধ্যে বন্দি মুক্তির বিষয়টিও রয়েছে। তবে নিরস্ত্রীকরণের

রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত-ফ্রান্স সম্পর্কে টানাপড়েন

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে।

সিরাজগঞ্জ তাড়াশে র‌্যাবের অভিযানে ১৯ দশমিক ৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১৯ দশমিক ৪০০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ট্রাক, তিনটি মোবাইল ফোন ও

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে,