তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ ই এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে

উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা।

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সহ সভাপতি অধ্যাপক আব্দুর রহিম জয়নুল আবেদীন মাহবুব,পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ প্রমুখ।

প্রধান অতিথি নুসরাত জাহান তার বক্তব্যে বলেন, “এ ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের আবাদে উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতে উন্নতি সাধনে সহায়তা করবে। আমরা সরকারিভাবে সবসময় কৃষকদের পাশে আছি এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

কৃষি প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে

উপজেলার ১ হাজার আটশত জন কৃষককে ৫ কেজি বীজ ও ১০ কেজি রসায়নিক সার প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষকদের আর্থিক সচ্ছলতা ও জীবনমান উন্নয়ন করা যাবে বলে আশা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরি করায় মো. আলম মিয়া নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুটি

বেলকুচিতে নারী শিক্ষার্থীদের পাশে আইএফআইসি ব্যাংক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আইএফআইসি ব্যাংক পিএলসি বেলকুচি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত, আলোচনায় শুল্ক প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মতো ১০০টি দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দেন। বৃহৎ রপ্তানি বাজারে এমন বাণিজ্যের বাধার

মোদী-ট্রাম্প বৈঠকের ইঙ্গিত, কাশ্মীর ইস্যুতে আমেরিকার অবস্থান বদল

অনলাইন ডেস্ক: ভারত-মার্কিন সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই খুব শীঘ্রই বৈঠকে বসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক শীর্ষ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কোরিয়ান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে