লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ ই এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা।
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সহ সভাপতি অধ্যাপক আব্দুর রহিম জয়নুল আবেদীন মাহবুব,পৌর বিএনপি'র সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ প্রমুখ।
প্রধান অতিথি নুসরাত জাহান তার বক্তব্যে বলেন, "এ ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের আবাদে উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতে উন্নতি সাধনে সহায়তা করবে। আমরা সরকারিভাবে সবসময় কৃষকদের পাশে আছি এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।"
কৃষি প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে
উপজেলার ১ হাজার আটশত জন কৃষককে ৫ কেজি বীজ ও ১০ কেজি রসায়নিক সার প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষকদের আর্থিক সচ্ছলতা ও জীবনমান উন্নয়ন করা যাবে বলে আশা করা হচ্ছে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.