
সিরাজগঞ্জ প্রতিনিধি: একটি উল্লেখযোগ্য বিষয় ছিল গত নির্বাচনের পূর্বে জানুয়ারির ২৮ এবং ৩০ তারিখে, মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপির চেয়ারপারসন হিসেবে বগুড়া এবং সিরাজগঞ্জ ভ্রমণ করেছিলেন।
নিরাপত্তা প্রটোকল থেকে জানা যায় বগুড়াতে যথেষ্ট সংখ্যক নিরাপত্তা কর্মী এবং নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তৎকালীন চেয়ারম্যান বেশ ভোগান্তিতে পড়েছিলেন বগুড়ায় অনুষ্ঠিতব্য জনসভা থেকে ফেরত আসার সময়, তবে এই ভোগান্তি নিমিষেই দূর হয়ে যায় যখন তৎকালীন চেয়ারম্যান এবং তার নিরাপত্তা এবং গাড়ি বহর সিরাজগঞ্জের জনসভায় যান এবং জনসভা সাফল্যের সাথে শেষ করে আবার যমুনা ব্রিজ পার হন!
সিরাজগঞ্জের এই অভাবনীয় নিরাপত্তা বেষ্টনী এবং জনসভা আয়োজন দেখে চেয়ারম্যান এবং তার নিরাপত্তা প্রটোকল বৃন্দ ভূয়সি প্রশংসা করেন সিরাজগঞ্জের, এতেই বোঝা যায় সিরাজগঞ্জের দল এবং প্রধান নেতৃবৃন্দ যথেষ্ট নিবেদিত প্রাণ ছিলেন, একই সাথে নিরাপত্তার জন্য বাহিনীর মধ্যে যথেষ্ট প্রশংসনীয় সমন্বয় ছিল, যা পুরো জনসভা কে সাফল্যময় করে তুলেছিল।
নির্বাচন পূর্ববর্তী উত্তর অঞ্চলে যে সমস্ত জনসংযোগ প্রোগ্রাম হয়েছিল তার মধ্যে সিরাজগঞ্জের এই জনসভা একটি অভাবনীয় সাফল্যের প্রতিরূপ হয়ে থাকবে ইতিহাসে।











