সিলেটকে বিদায় করে শেষ চারে বরিশাল 

স্পোর্টস ডেস্ক: ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দিনই সুপার ফোর নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে তামিম ইকবালের দল। বরিশালের শেষ চারে পা রাখার সঙ্গে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের।

রোববারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ বল থাকতে ১১৬ রানে অলআউট হয় সিলেট। দলটির পক্ষে আসান ভাট্টি ২৯ বলে সর্বোচ্চ ২৮ রান করেন। জাকের আলী ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন।’

টপ অর্ডারের জর্জ মানসে, রনি তালুকদার ও জাকির হাসান ব্যর্থ হওয়ায় অল্প রানে অলআউট হয় সিলেট। জবাবে ২৪ বল থাকতে সহজে জয় তুলে নেয় বরিশাল। যদিও ওপেনিংয়ে নামা তাওহীদ হৃদয় (৬) ও তিনে নামা ডেভিড মালান (৯) ব্যর্থ হন।

বরিশালের হয়ে ব্যাট হাতে ম্যাচ জেতান অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তিনি ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তার নির্ভার ইনিংসে ছয়টি চারের শট ছিল। মুশফিক খেলেন ৩০ বলে ৪২ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি চারের সঙ্গে একটি ছক্কা আসে।

চলতি বিপিএলে ফরচুন বরিশা ৯ ম্যাচের ৭টিতে জয় পেয়েছে। বিপিএলের পয়েন্ট টেবিল অনুযায়ী, সর্বোচ্চ ৪ দলের সামনে ৭ ম্যাচ জয়ের সুযোগ রয়েছে। ওই হিসাবে শেষ চার নিশ্চিত হয়েছে তামিম-মুশফিক-রিয়াদদের। অন্য দিকে ১০ ম্যাচে সিলেটের জয় মাত্র ২টি। শেষ দুই ম্যাচে জিতলে ৪ জয়ে ৮ পয়েন্ট হবে তাদের। ঢাকা ও খুলনা এরই মধ্যে ৪টি করে জয় তুলে নেওয়ায় সমান সিলেটের জন্য শেষ চারে যাওয়ার সুযোগ একেবারেই কম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরও কমল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে আবারও কমানো হয়েছে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডার এখন পাওয়া যাবে ১ হাজার

হাফেজে কুরআন এবং হাফেজে কুরআনের পিতা মাতার মর্যাদা

কোরআন সর্বশেষ আল্লাহর কিতাব। আল্লাহ কোরআনকে মানুষের জন্য মনোনীত করেছেন এবং তা রক্ষার অঙ্গীকার করেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমিই

নলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা ৭নং নলকা ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ মে)  সকাল ১০ টায় ৭নং

পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানদের প্রতি জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব

জুলাই বিপ্লবকে মুছে ফেলার অপচেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগস্টের পর দেখছি যতই দিন যাচ্ছে জুলাই বিপ্লবকে মুছে ফেলার এক ধরণের অপচেষ্টা চলছে। সরকারের

টাঙ্গাইল সহ সারাদেশে যৌন নিগ্রহ ও নারী নির্যাতন বন্ধে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ক্রমবর্ধমান যৌন নিগ্রহ ও নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যৌন নিগ্রহকারীদের সর্বচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে