শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসি মুখপাত্রের

অনলাইন ডেস্ক: ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ট্রু প্রোমিজ ৪-এর অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ।

নায়েইনি আরও বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। এসব প্রযুক্তি এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। শত্রুপক্ষকে আগামী প্রতিটি সামরিক অভিযানে কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।

নায়েইনি উল্লেখ করেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন অনেক বেশি প্রস্তুত। বর্তমান এই সামরিক সংঘাতকে তিনি ‌‘পবিত্র এবং বৈধ যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।

এই ঘোষণার সময়ই ইরান ইসরায়েলের তেল আবিব শহরে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায়, যা উচ্চ মাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে বলে দাবি করা হয়েছে।,

সূত্র : আল-জাজিরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা দখল পরিকল্পনা চূড়ান্ত আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কাতার-মিসর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রস্তাবটি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। উল্টো দখলদার রাষ্ট্রটি গাজা দখল পরিকল্পনার চূড়ান্ত

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মেসার্স মামা ভাগনে ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মেসার্স প্রত্যয় ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

ইমাম নিয়োগ নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে মসজিদে তালা; বাইরে ফজরের নামাজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২

নোবিপ্রবিতে আ.লীগ আমলে চাকরিচ্যুত ৭ শিক্ষক-কর্মকর্তা ফিরলেন স্বপদে

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত দুই শিক্ষক এবং পাঁচ কর্মকর্তা-কর্মচারীর চাকরি ফিরিয়ে দিয়েছে প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট

চট্টগ্রাম বন্দর মুখে অবরোধ, ৫ ডিসেম্বর সারা দেশে মশাল মিছিল ও সমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ও স্থাপনা ইজারা দেওয়া বন্ধে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বন্দরমুখী টোল সড়ক এক ঘণ্টা বন্ধ রেখেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের

রায়গঞ্জে তিন ফসলী জমিতে কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জোর পূর্বক তিন ফসলী জমিতে নূর সীডর্স কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার