রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য ও নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম -মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আবদুল হান্নান মাসউদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে কয়েকজন অবরুদ্ধ করে রাখে এবং বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচন পরবর্তী প্রকল্প বাজার এলাকায় সহিংসতা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এই হামলার ঘটনা ঘটে।

এই হামলাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর যোগে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়।

এ ঘটনায় আবদুল হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা আমাদেরকে লক্ষ্য করে ককলেট বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে আমাদের উপর হামলার চালায় এবং আমাদের ৫ জনের অধিক লোককে তারা অবরুদ্ধ করে রাখে। আমার গাড়ি বহরে থাকা দশটির অধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ী ভাঙচুর চালায়। পুলিশের উপস্থিতিতে তারা এ হামলা চালালে ও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।

হামলার ঘটনায় আবদুল হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে উপর বিচারের দাবিতে বসে পড়েন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে দুই গ্রুপের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালীন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী সলঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে থানার নাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে

নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়ে শতমূল এগ্রোর নতুন শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক: ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় নতুন শাখা উদ্বোধন করেছে শতমূল এগ্রো। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর নামে দেশে ও বিদেশে থাকা মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার

ভূমিকম্পে মেট্রোরেলের চার স্টেশনে ফাটল, খুলে পড়েছে টাইলস

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২১ নভেম্বর) পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের চারটি স্টেশন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল, ফ্লোর ও টাইলসে দেখা গেছে ফাটল। এতে যাত্রীদের

রংপুর-৩ আসনে জিএম কাদেরের মনোনয়ন উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় জেলা নির্বাচন অফিস

মসজিদ-মাদরাসাসহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলো ভারত

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ সরকার সম্প্রতি মসজিদ, মাদরাসা ও ঈদগাহসহ ৩৫০টিরও বেশি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। দেশটির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য