মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। খবর বিবিসির।,

এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী, শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ডুবিয়ে দেয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ওই ঘটনায় কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল।’

এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে; সামনে এ ধরনের আরও বড় আকারের হামলা আসছে। পিট হেগসেথ বলেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানো হয়েছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সময় নেবে। তিনি বলেন, ‘এটি খুবই প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন, আমরা ততটুকু নেব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক পলাতক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে টানা তিনদিন অনশন করছেন আয়শা ইসলাম উর্মি (১৮) নামের এক কলেজছাত্রী। এদিকে

এই সফ‌রে তা‌রেক রহমা‌নের সঙ্গে সাক্ষা‌তের সুযোগ নেই: লন্ড‌নে জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে গেলেও, এই যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্প‌তিবার

জাতীয় পার্টি দিয়ে আমাদের কি আসে যায়, দরকার নাই তাদেরকে: হাসিনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের

ভারতকে থামাতে না পারলে আইসিসির কাজ বন্ধ করা উচিত: আজমল

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার সাঈদ আজমল ও আব্দুল রাজ্জাক এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, আইসিসি স্বাধীনভাবে কাজ করতে

পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সীমানা জটিলতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশ অনুযায়ী

যমুনা রেল সেতু দিয়ে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রমত্তা যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহত্তর যমুনা রেল সেতুতে রবিবার (৫ জানুয়ারি) পূর্ণগতিতে ট্রায়াল ট্রেনের (পরীক্ষামূলক) টেস্ট রান আপ ও