পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার।

শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন হয়- এমন প্রশ্নও রাখেন সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান। বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি সদর দপ্তর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।,

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার। জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি জনগণের সরকার— আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ আইনের গতিতেই চলবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না— এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।’

রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিন্তা করতে বলা হয়েছে।’

এছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দ্বিপক্ষীয় সফরে ২৬ মার্চ চীন যাবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ দুই দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে দেশটিতে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বিস্তৃর্ণ এলাকার মানুষ। এমনকি পরিস্থিতি

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের দিকে নজর রাখছে রাশিয়া

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে অস্ত্র সরবরাহ পুনরায় শুরুর ঘোষণা দেওয়ার পর, রাশিয়া বিষয়টি ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট

বাংলাদেশের আমলাতন্ত্রের কমন চরিত্র যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা: নুরুল হক নুর 

ঢাকা উত্তর প্রতিনিধি: আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের যে কমন চরিত্র দেখি বৃষ্টি যেদিকে তারা সেদিকে ছাতা ধরে অর্থাৎ ক্ষমতার বাতাস যেদিকে যাবে সেদিকে তারা

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই

লুৎফর রহমান: সিরাজগঞ্জের তাড়াশে  আগুনে  বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা ঘটেছে  উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারি গ্রামে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে

পাবনায় মদপানে ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: পাবনা শহরে আওয়ামী লীগ নেতার সেই মদের বারের বিষাক্ত মদ্যপানে সুমন সরকার (৩৫) এবং মামুন (৩২) নামে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবার