পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, টিয়ার শেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার সকালে শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে দূতাবাসের আশপাশে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।

বিক্ষোভের প্রভাবে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়। সুলতানাবাদ থেকে মাই কোলাচি পর্যন্ত উভয়মুখী সড়ক বন্ধ রাখা হয়। জিন্নাহ ব্রিজ থেকে আসা যানবাহন আই আই চুন্দ্রিগড় রোডে ঘুরিয়ে দেওয়া হয়।

করাচি ট্রাফিক পুলিশ জানায়, পিআইডিসি থেকে আসা যানবাহন পার্ক কাট হয়ে বিকল্প পথে চালিত করা হচ্ছে। বিক্ষোভ চলাকালে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও কায়বা ইউনিয়ন

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আ. লীগের কর্মী সন্দেহে আরও একজন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক

ফিলিস্তিনের পতাকা তোলায় হজযাত্রী আটক, সৌদির বিরুদ্ধে সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় এক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। এ

ভূমিকম্পে সারা দেশে ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে দেশে বৃহৎ ও ছোট আকারের সাতটি বিদ্যুৎকেন্দ্র ট্রিপ (বন্ধ) করেছে। একইসঙ্গে একটি সাবস্টেশনও দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের চাহিদা

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১২টার

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা করছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন। এটা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার সকালে তোলা