নির্বাচনকালীন তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), আইন প্রণয়নে একমত নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রুটিন কাজ পরিচালনার জন্য নির্বাচনকালীন তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। এছাড়া একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবার বিষয়টি রাজনৈতিক দলের ওপরেই ছেড়ে দিতে চান বিএনপি নেতারা।’

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টায় দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দলটি কমিশনের সঙ্গে বৈঠক করেছিলো। বৈঠকের বিরতিতে দলটির নেতারা সাংবাদিকদের জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি বিধিমালা প্রণয়নে একমত নন তারা। এদিকে একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবার বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপরেই ছেড়ে দেবার পক্ষে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না–এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি, পার্টি প্রধানই সরকার প্রধান। এটি গণতান্ত্রিক চর্চা।

তিনি আরও বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়, তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে, মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে দলটির এই নেতা বলেন, নির্বাচনকালীন তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়ার পাঁচ বছর রাখার পক্ষে বিএনপি মত দিয়েছে বলেও জানান তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: নতুন করে আলোচনায় মার্কিন-ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনা, এরই প্রভাব পড়েছে বিশ্ববাজারে—নেমে গেছে জ্বালানি তেলের দাম। ব্যারেলপ্রতি তেলের দাম কমেছে ১ ডলারের বেশি। একই

ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তিনি বলেন, এ

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্র এ তথ্য

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২, আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন

ভূঞাপুরে সুজনের শরীরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার শরীরে বহন করে মানবেতর জীবন যাপন করছেন সুজন (৪৪)। সুজন উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর