টিপ নিয়ে যারা প্রতিবাদ করলেন

কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নারী সংগঠনের নেতা–কর্মীরা।

রোববার আলাদা আলাদা বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীন রাষ্ট্রে এ ধরনের ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক। জননিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যদের মাধ্যমে এমন ঘটনা সাম্প্রদায়িক ও ন্যক্কারজনক।

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার কলেজের কাছে হয়রানির শিকার হন। পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাঁকে গালি দেন উল্লেখ করে শেরেবাংলা নগর থানায় গতকাল শনিবার লিখিত অভিযোগ দিয়েছিলেন লতা।

এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পর স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্রে এ ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক। জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসনের কোনো ব্যক্তির দ্বারা এ ন্যক্কারজনক ঘটনা আমাদের স্তম্ভিত করেছে।’

৭২ ঘণ্টার মধ্যে দায়ী পুলিশ সদস্যকে চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও ও সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, লতা সমাদ্দারের ওপর সংঘটিত ঘটনা পুলিশ প্রশাসনের একাংশের চলমান সাম্প্রদায়িকতার নগ্নরূপ। সরকার ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা কুরে কুরে খাচ্ছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এক বিবৃতিতে বলেছে, ওই পুলিশ সদস্য লতা সমাদ্দারকে শুধু কটূক্তিই করেননি, প্রতিবাদ করায় তাঁর পায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যান। মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের আমলে একজন কলেজ শিক্ষককে এভাবে লাঞ্ছিত করতে পারে—এর নিন্দা জানানোর ভাষা অজানা।

আরেক পৃথক বিবৃতিতে এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রধান নির্বাহী জিনাত আরা হক ও কো–চেয়ারপারসন শাহীন আনাম। তাঁরা বলেন, জননিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংবিধান ও মুক্তিযুদ্ধপরিপন্থী আচরণ করেছেন। দীর্ঘদিন ধরে এ ধরনের বাহিনীতে নারীর প্রতি কট্টর ও মৌলবাদী চিন্তাধারণ করা ব্যক্তিদের নিয়োগ দেওয়ার ফলে গতকালের এ ঘটনা ঘটেছে।

কপালে টিপ পরায় হয়রানির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সম্মিলিত সামাজিক আন্দোলন, নারীপক্ষ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও প্রীতিলতা ব্রিগেড।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে

ভারতের সিকিমে ভূমিকম্প, বাংলাদেশও প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমালয় কন্যা সিকিমে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে ১০ বার কম্পনে কেঁপে ওঠে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা।

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকব: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফিলিস্তিন যতদিন

টঙ্গীতে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানা শাখার সদস্য সচিব আকাশ খানের বিরুদ্ধে। এ

মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ঠিকানা ডেস্ক: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, ইরান যেকোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা

বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী ভারতের সংসদীয় কমিটি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নিতে চায় ভারতের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। সম্প্রতি কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ-ভারত