টাকার কাছে নিজেদের ভোট বিক্রি করবো না: জামায়াত আমির

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণ-যুবসমাজ চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও পেশিশক্তিমুক্ত নতুন দেশ চায়। আমরাও সাম্যের বাংলাদেশ চাই। এই প্রজন্ম বুকের রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। প্রয়োজনে আমরাও রক্ত দিয়ে হলেও এই স্বাধীনতা ধরে রাখবো, ইনশাআল্লাহ।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জামায়াত আমির বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা চাটিবাটি নিয়ে পালিয়ে গেছে। দুর্নীতিবাজ সবাই পালিয়েছে। তাই বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি, দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত আমরা থামবো না। বাংলাদেশ জামায়াতে ইসলামী থামবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা কারও টাকার কাছে নিজেদের ভোট বিক্রি করবো না। ষড়যন্ত্র চলছে, নির্বাচনকেন্দ্রিক সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ। কালো টাকা ও পেশিশক্তির কাছে আমরা মাথা নত করবো না। যারা কালো টাকা দিয়ে ভোটের মাঠে আসবে, তাদেরকে ‘না’ বলে দিতে হবে।

‘আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ ও তার দোসররা ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এসব টাকা জাল ফেলে তন্নতন্ন করে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে। আওয়ামী লীগ ও তার দোসরদের খুঁজে খুঁজে এনে কাশিমপুর জেলে পাঠাতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হবে।’

‘চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খন্দকার আলী মোহসিন, যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল, ঝিনাইদহ জেলার আমির আলী আজম, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, মেহেরপুর জেলা আমির তাজউদ্দীন খান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক প্রমুখ।’

কর্মী সম্মেলন পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধেয়ে আসছে ‘বিরল’ সাইক্লোন, সরে যাচ্ছেন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: জনবহুল অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সামুদ্রিক এ ঝড়টিকে বিরল বলা হচ্ছে কারণ, গত ৫০ বছরে সেখানে কোনো সাইক্লোনের দেখা মেলেনি। পানিতে

সিরাজগঞ্জ রায়গঞ্জে ছাত্রদল নেতাসহ ১৮ জনের জামায়াতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ছাত্রদলের এক নেতাসহ ১৮ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় ধানগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে

উল্লাপাড়ায় জমে উঠেছে লেপ তোষকের বাজার

জুয়েল রানা: শীতের প্রকোপ শুরু হতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেপ তোষক তৈরির কারিগরদের এখন ব্যস্ত সময়। শীত বাড়ছে কাজের চাপ, জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত

সবার সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমার নেতৃত্বে নয়, এ দেশের ১৮ কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদ সরকারের

চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ তিন শতাধিক কনটেইনার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের শেড ও ইয়ার্ডে বছরের পর বছর ধরে পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক ও তেজস্ক্রিয় পদার্থভর্তি তিন শতাধিক কনটেইনার। এর মধ্যে ১৩টিতে তেজস্ক্রিয় পদার্থ

ইসলাহুল উম্মাহ মাদরাসার ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে আনন্দিত

আল আমিন হোসেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ইসলাহুল উম্মাহ মাদরাসা থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জন সহ মোট ১৭