ছয় মাসে শিশুখাদ্যের কৌটাপ্রতি দাম বেড়েছে ১৪০ থেকে ৮০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: শিশুখাদ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অভিভাবকদের উদ্বেগ বাড়িয়েছে। মাত্র ছয় মাসের ব্যবধানে গুঁড়া দুধ ‘কাউ অ্যান্ড গেট’ ও হরলিক্সসহ বিভিন্ন শিশুখাদ্যের কৌটাপ্রতি দাম বেড়েছে ১৪০ থেকে ৮০০ টাকা। এতে বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য শিশুদের পুষ্টি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, হরলিক্সের ৫০০ গ্রাম এখন বিক্রি হচ্ছে ৬৪০ টাকায়, যা গত নভেম্বরেও ছিল ৫০০ টাকা। লেকটোজেনের কৌটা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার টাকা, নিডো থ্রি প্লাস ৪ হাজার ৬০০ থেকে বেড়ে ৫ হাজার ৩০০, সেরিলাক ফ্রুটস অ্যান্ড হানি ১ হাজার ৯৫০ থেকে বেড়ে ২ হাজার ১০০, নিডো ওয়ান প্লাস ৫ হাজার ১০০ এবং আপটামিল ওয়ান বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে কাউ অ্যান্ড গেটের দাম—কৌটাপ্রতি ৮০০ টাকা।

গুলশান ডিএনসিসি মার্কেটের পাইকারি বিক্রেতারা জানান, শিশুখাদ্যের বাজার মূলত বহুজাতিক কোম্পানির দখলে। আমদানিকারকরা দাম নির্ধারণ করায় বাজারে তার প্রভাব পড়ে।

ঢাকার মহাখালীর বাসিন্দা নাজমুল হোসেন বলেন, “স্বল্প আয়ে সংসার চালানোই কঠিন। এখন শিশুখাদ্যের বাড়তি খরচ সামলাতে মাসের শেষ দিকে ঋণ করা বাধ্যতামূলক হয়ে গেছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. আবু তোরাব মো. আবদুর রহিম মনে করেন, এই মূল্যবৃদ্ধি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে ভয়াবহ প্রভাব ফেলছে। এতে শুধু শিশুরাই নয়, পরিবারের অন্যান্য সদস্যও পুষ্টিহীনতার শিকার হচ্ছে। এর দীর্ঘমেয়াদি প্রভাব সামাজিক অস্থিরতাও বাড়াতে পারে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, সরকারের বাজার নিয়ন্ত্রণের সদিচ্ছা নিয়েই প্রশ্ন আছে। আইনের প্রয়োগ না হওয়ায় ব্যবসায়ীরা বছরের পর বছর দাম বাড়াচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আবদুল জলিল জানান, সরকার নির্ধারিত মূল্য অতিক্রম করলে ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা হয়। তবে আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণে আইনগত সীমাবদ্ধতা থাকায় কার্যকর ব্যবস্থা নিতে বাধা তৈরি হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনা–কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল, শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

বিশেষ প্রতিনিধি: দেশের হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন সিভিল সার্জনরা। পাশাপাশি ভুয়া ডাক্তার, প্রতারক ও ভেজালের

গণত্রান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণত্রান্তিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান রাখতে হবে- এই দেশটি আমাদের সকলের, সকলে মিলেই উন্নত বাংলাদেশ গড়ে

বিভাগীয় পর্যায়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় পর্যায়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রদর্শনী ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রিয়াজ।

আল্লামা সাঈদী’ দাওয়াতি জীবনের অনুপ্রেরণার বাতিঘর: বাঁশখালীতে আলোচনা সভায় বক্তারা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীলককূপ ইউনিয়ন শাখার উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহি.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল