এনায়েতপুরে বিএনপি নেতা সালামকে বয়কটের ঘোষনা নিজ এলাকার নেতাকর্মীর

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সাথে আতাত সহ নানা বির্তকিত কর্মকান্ডের আভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালামকে বয়কটের ঘোষনা দিয়েছে নিজ এলাকা জালালপুর ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (১২ মার্চ) বিকেলে এনায়েতপুর থানার জালালপুর বাজারে এ দাবিতে ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এ সময় জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এ,কে,এম আজাদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক আমজাদ ফকির,
এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক বাবুল হোসেন
(বাবুল), জালালপুর ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ- আলম ও বিএনপি নেতা নুরুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ফেসবুক নেতা আব্দুস ছালাম বিগত দিনে আওয়ামী ফ্যাসিষ্টদের সাথে আতাত করে এলাকায় অন্যায় অপকর্মে লিপ্ত ছিল। শেখ হাসিনা বিদায়ের পর যমুনার তীর সংরক্ষণের সাড়ে ৬শ কোটি টাকার পাউবোর কাজের ১০ নং প্যাকেজ থেকে বালু ভর্তি জিও ব্যাগের কমিশন বানিজ্য করেছে।

২০১৮ সালের সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিতের বিপক্ষে গিয়ে আওয়ামীলীগের প্রার্থী হাসিবুর রহমান স্বপনের নৌকার পক্ষ্যে ভোট করেছে।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে চৌহালীতে মেজর (অব:) মামুন ও শাহজাদপুরে এ্যড হুমায়ুনের পক্ষে প্রকাশ্যে নির্বাচন করেছেন।

এছাড়া দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আওযামীলীগ নেতাদের সাথে এলাকায় বিভিন্ন সভায় অংশ নিয়ে বির্তকের সৃষ্টি করেছে। এজন্য বির্তকিত আব্দুস সালামকে দলীয় সকল পোষ্ট পদবী থেকে স্থায়ী বহিষ্কার সহ এলাকায় বয়কটের ঘোষনা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে নিহত মদিন মোল্লার ময়নাতদন্তের রিপোর্ট ভিন্নখাতে চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মদিন মোল্লার (৫৫) ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার (৭ মে) রাত

রায়গঞ্জে দাদপুর জিআর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে দাদপুর জিআর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র

রিং আইডি নিয়ে নিউজ করে তোপের মুখে আরটিভি নিউজ

রিং আইডি নিয়ে আর টিভি নিউজ হুবহু তুলে ধরা হলো ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচার অন্যতম মাধ্যম হলো ই-কমার্স। দিনদিন এটি

ডাকসুর মিছিলে স্লোগান ‘তারেক রহমান জানেন নাকি, রেজাউল খুনের নায়ক আপনি’

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে এক জামায়াত নেতা নিহতের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে আয়োজিত

মাভাবিপ্রবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ১৯ নেতা-কর্মী বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এদের

মামলায় অভিযুক্ত আসামিকে পাশে রেখে সভা করলেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ

নিজস্ব প্রতিবেদক: গরু ব্যবসায়ীকে অপহরণ মামলার একজন আসামিকে পাশে রেখে মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ। গত