সিরাজগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ তেলপাম্প এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিএনজি টেম্পু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মাদ্রাসা শিক্ষক নিহত এবং অপর একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মাওলানা মো. আব্দুস সামাদ (৬৫), তিনি পাবনার চাটমোহর উপজেলার চর নবীন দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার। আহত শিক্ষক মাওলানা মো. হাদিসুর রহমান (৫০), ওই মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক। তাদের বাড়ি চাটমোহরের হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বখতিয়ার মাহবুব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, দুই শিক্ষক মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন, এমন সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি টেম্পুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাওলানা আব্দুস সামাদ নিহত হন এবং হাদিসুর রহমান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারমিন আলম জানান, আব্দুস সামাদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হাদিসুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত জানার জন্য এক এসআইকে বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উপদেষ্টা পদে নিয়োগ না পেলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ

ডেস্ক রিপোর্ট: রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী। শুক্রবার (১৪ মার্চ), সকালে পঞ্চগড়

আবারও বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয়া হয়। ফায়ার

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতর প্রবেশ করেছেন নেপালের শত শত বিক্ষোভকারী। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন তারা।

চাঁদা না দেওয়ায় কোটি টাকার নির্মাণসামগ্রী লুট করলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনরগাঁয়ে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠান থেকে চাঁদা না দেওয়ায় কোটি টাকার মালপত্র লুটে করেছে দুর্বৃত্তরা। এসময় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এ.এন.জেড নামের টেক্সটাইল

টাঙ্গাইলে সেতুর অভাবে মাহমুদনগর ইউপি দ্বীপে পরিনত কষ্টে ৩০ হাজার মানুষ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গ্রীষ্মে সূর্যের প্রখরতা ও বর্ষায় খেয়া এবং শীতে ঘন কুয়াশা ভেদ করে চরাঞ্চলের কিলোমিটারব্যাপী রাশি রাশি বালু মাড়িয়ে নিদারুণ কষ্টে দীর্ঘদিন ধরে

নারায়ণগঞ্জে টেম্পুস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর এলাকায় টেম্পু ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড এবং মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে দফায়