বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারী নিহত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক আহত নারীকে হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার সময় বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ৩ নারী হলেন— ওরকান ম্রো (৭১), তুমলে ম্রো (১৭) ও রাওলেন ম্রো (৪০)। তারা সবাই বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাড়ার পাশে স্থাপিত এক বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এতে যেসব ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল, সেগুলোর মিটার ও সংযোগে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বৈদ্যুতিক মিটার বন্ধ করতে গেলে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা জানান, রাত ২টার দিকে স্থানীয় লোকজন তাকে তিনজনের মৃত্যুর খবর জানান। তবে দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গেছেন বলে খবর পেয়েছি। মরদেহ উদ্ধার ও বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শূন্য থেকে ৫ বছরের সব শিশুর বিনা পয়সায় চিকিৎসার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শূন্য থেকে ৫ বছরের সব শিশুর বিনা পয়সায় চিকিৎসা নিশ্চিত করা হবে, ৬০ থেকে ৬৫ বছরের বৃদ্ধদের

ধানের শীষে সীল দিন, গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষ ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন। আমাদেরকে অবশ্যই শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন

বিবিসি বাংলা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রেস সচিব

ঠিকানা টিভি ডট প্রেস: বিবিসি বাংলা নিয়ে ফেসবুকে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘বিবিসি বাংলার

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: সহসাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার রাজধানীর

মুক্তি পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।’ জানা