সিরাজগঞ্জে আলোচনায় রফিকুল ইসলাম: স্থানীয়দের অভিযোগ ‘দ্বিতীয় নবীদুল’

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে আলোচনায় এসেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক। স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকায় বিভিন্ন ব্যবসা ও সম্পত্তি নিয়ন্ত্রণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছেন।
তথ্যানুসন্ধানে জানা যায়, একসময় ভ্যানচালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন রফিকুল ইসলাম। ২০১৬ সালে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটে। ওই সময় থেকে তিনি এলাকায় বেশ কয়েকটি ভবন ও খামার গড়ে তোলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা, বিদ্যুৎ প্ল্যান্ট, লোড-আনলোড ব্যবসা এবং রেলওয়ের মাটি বিক্রি নিয়ন্ত্রণে নেন। এসব খাত থেকে তিনি প্রতিদিন বিপুল অর্থ আয় করছেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে নবীদুল চেয়ারম্যান এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন, বর্তমানে রফিকুল ইসলামও তেমন প্রভাব বিস্তার করছেন। এ কারণে অনেকে তাকে ‘দ্বিতীয় নবীদুল’ বলে উল্লেখ করছেন।
অভিযোগের বিষয়ে রফিকুল ইসলামের মন্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, বাঁশখালী পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দীর্ঘদিন পরে গত রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইদ্রিস মিয়াকে আহবায়ক ও

মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক ওসি প্রদীপ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মূলহোতা হিসেবে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে চিহ্নিত করে

অস্থিরতা বাড়লে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে হতাশা: দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তারেক রহমানের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা

আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

নিজস্ব প্রতিবেদক: মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া খালাস পেয়েছেন বাকি ৩ আসামি। শনিবার

১২ বছর পর কারামুক্ত ডেসটিনির রফিকুল আমীন

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর কারামুক্তি পেয়েছেন ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জ

সিরাজগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে রমজান মাসজুড়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

নজরুল ইসলাম: আমিষেই শক্তি আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে ধারন করে রমজান মাস উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে সুলভ মূল্যে