এবার ইরান, ইয়েমেন ও গাজা তিন দেশ থেকে একসাথে ইসরায়েলে হামলা!

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ। ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা উপত্যকা—এই তিনটি দেশ থেকে একযোগে হামলা চালানো হয়েছে ইসরায়েলের ওপর। মিসাইল, ড্রোন ও রকেটের বৃষ্টিতে যেন চারদিকে আতঙ্কের আবহ।

ইরানের লাগাতার মিসাইল হামলার পর এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবং গাজার সশস্ত্র গোষ্ঠীগুলিও যুক্ত হয়েছে সরাসরি হামলায়। শুক্রবার সকালে একসাথে তিন দিক থেকে ছোঁড়া হয় মিসাইল ও রকেট। ইসরায়েলের দক্ষিণাঞ্চল, বিশেষ করে আশকেলন, সেদ্রোত ও বেহেরসেবা অঞ্চলে ব্যাপক আঘাত হানে এসব রকেট। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল জেরুজালেম ও পশ্চিম তীরের আকাশসীমায় ঢুকতেই সতর্ক সংকেত বেজে ওঠে। সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় সর্বত্র আতঙ্ক।

ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ বেশ কয়েকটি রকেট ধ্বংস করতে পারলেও অন্তত দুটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানে। এতে এখন পর্যন্ত পাঁচজন ইসরায়লি নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে শুক্রবার ভোররাতে ইসরায়েল চালায় ‘অপারেশন রাইজিং লায়ন’। এই অভিযানে লক্ষ্যবস্তু ছিল তেহরানের সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা। ওই হামলার প্রতিক্রিয়াতেই ইরান ও তার মিত্রদের পক্ষ থেকে পাল্টা হামলার সূত্রপাত বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, এই বহুমুখী আক্রমণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে ভয়ঙ্কর সংকটে ঠেলে দিচ্ছে। বিশেষ করে ইয়েমেন ও গাজার সরাসরি অংশগ্রহণ যুদ্ধের আগুনকে আরও ছড়িয়ে দিতে পারে আরব বিশ্বের অধিকাংশ অঞ্চলে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম মামলা, শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ২৮ জনের বিরুদ্ধে শুনানির দিন ২০ নভেম্বর

সিরাজগঞ্জের চৌহালীতে বিনা মূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের উদ্বোধন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া ইউপির উদ্যোগে শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনা

বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই

সিরাজগঞ্জে সেচ প্রকল্পের জমি নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ প্রকল্পের জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে আলম প্রামানিক (৫৫) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত

দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। রোববার বাংলাদেশ