নারায়ণগঞ্জ রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার সন্ধ্যা ছয়টার দিকে মুড়াপাড়া ইউনিয়ন-এর গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদী তীরবর্তী ট্রাইকম ঘাটে মালামাল আনলোডের সময় ঘটে এ দুর্ঘটনা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য ব্যবহৃত ক্রেন দিয়ে জাহাজ থেকে গম নামানো হচ্ছিল। এসময় ক্রেনের নিচে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ করেই ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ নিচে পড়ে যায়।

ঘটনাস্থলেই নিহত হন সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।

এ ঘটনায় মিশু নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক জানান, ক্রেনের গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বর্তমানে তিনি নিহতদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার বি-সার্কেল মেহেদী ইসলাম,আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানতে পেরেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে,দুর্ঘটনার সঠিক কারণ ও ক্রেনের তার ছিঁড়ে যাওয়ার পেছনে কোনো অবহেলা ছিল কিনা—তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শহীদ দিবসের ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল

নব গঠিত আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

নিয়ত যখন খালিছ, স্বপ্ন তখন হাতের মুঠোয় শ্লোগানকে সামনে রেখে, আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল

এনকেএম স্কুল অ্যান্ড হোমসের এসএসসিতে শতভাগ জিপিএ-৫, নরসিংদীতে অনন্য নজির

নরসিংদী প্রতিনিধি: এসএসসি ২০২৫ সালের ফলাফলে এবারও অসাধারণ সাফল্যের ধারা ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল অ্যান্ড হোমস। শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই হওয়া উচিত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: ৫ আগস্টকেই নতুন বাঙলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক

শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন (গুপ্ত

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ