টাঙ্গাইলে ‘সোনালিয়া-করটিয়া’ রেলস্টেশন উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া নামক স্থানে ‘সোনালিয়া করটিয়া’ নামক রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে রেল স্টেশনটির উদ্বোধন করেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

উদ্বোধনের দিন সোনালিয়া স্টেশনে রাজশাহী মেইল লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এ স্টেশনে আরও ট্রেনের যাত্রাবিরতি বাড়ানো হবে। স্টেশনটি চালু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সময় পাকশী রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা যায়, নাম জটিলতার কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ ছিল সোনালিয়া রেল স্টেশনটি। রেল স্টেশন নির্মাণের প্রায় ১৫ বছর পর অবশেষে যাত্রীসেবার জন্য এটি চালু করা হলো।

স্থানীয় বাসিন্দারা জানায়, স্টেশনটি চালু হওয়ায় টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তারা সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি স্টেশনসংলগ্ন সড়ক উন্নয়নের দাবি করে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এই স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ সরাসরি রেলসেবার আওতায় আসবে।

পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজ, করটিয়া হাটসহ আশপাশের এলাকার মানুষও এ স্টেশনের সুফল ভোগ করবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবারের বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ঠিকানা ডেস্ক: জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে রাজনৈতিক ও নির্বাচনী অনিশ্চয়তায় এবং প্রশাসনিক স্থবিরতায় যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যেই আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা

কার্গো কমপ্লেক্স থেকে চুরি: আনসার সদস্যদের পকেট থেকে বের হচ্ছিল একের পর এক ফোন

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হাওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। আটক ওই আনসার সদস্য হলেন

এনায়েতপুরে সাংবাদিক মুক্তার হাসানের পিতার ইন্তেকাল

বেলকুচি-চৌহালী (সিরাজগগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও থানা কৃষকদলের সাধারন সম্পাদক  মুক্তার হাসানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আবুশামা মন্ডল (৬৫) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল

বাঁশখালীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৬, থানায় অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জমি-জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ছয়জন

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে

এবার সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির মানহানির মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে