খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।’

মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।ডা. এজেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকরা বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন। আপনারা জানেন বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তার প্রফেসর পেট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

খালেদা জিয়ার চিকিৎসা বাসা থেকে হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাঝেমধ্যে যে-সব পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। উনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা উনার সুস্থতার জন্য দোয়া করবেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বাসায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান ও তিন নাতনী ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তার যত্ন নিচ্ছেন। ফলে মানসিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে ভালো আছেন। সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, এখানকার চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন তখনই তিনি দেশে ফিরবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই যুবদল

তিন দিনে ৬ সাংবাদিক আহত; চিকিৎসার জন্য জয় ব্যাংককে

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পেশাগত দায়িত্ব পালনকালে আইসক্রিম বিক্রেতাদের হামলায় আহত যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও

টেকনাফে পোস্টিং–রাজশাহীতে প্রশিক্ষণ! শেষমেষ ভুয়া নিয়োগপত্রের নাটক ফাঁস

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র ও ভুয়া পুলিশ ভেরিফিকেশন তৈরি করে সিরাজগঞ্জের এক যুবকের কাছ থেকে ২১ লাখ

ইরানে পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি বলে গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয়: দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। আজ বুধবার বিলটি অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে

শ‌ফিকুর রহমা‌নের কা‌ছে ফরম পূরণ ক‌রে দ‌লে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক: জামায়া‌তে ইসলামী‌তে যোগ দি‌য়ে‌ছেন বিএন‌পির সা‌বেক এম‌পি মু‌ক্তি‌যোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। শ‌নিব‌ার সকা‌লে রাজধানীর মগবাজা‌রে জামায়াত কার্যাল‌য়ে গি‌য়ে‌ দ‌লের আমির ডা. শ‌ফিকুর

ওয়াজ মাহফিলে গুলি, আহত ২

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুইজন আহত হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি’) দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায়