চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল, জানাজানির পর মালিককে মূল্য পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের ঘটনা প্রকাশ্যে আসার পর গরুর মালিককে ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে এবং দায় স্বীকার করেছেন সংশ্লিষ্ট বাড়ির তত্ত্বাবধায়ক। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে গত ২৪ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের আয়োজনের জন্য তিনি আগে থেকেই বাড়ির তত্ত্বাবধায়কের কাছে একটি গরু কেনার টাকা পাঠিয়েছিলেন। তবে নির্ধারিত গরু না কিনে তত্ত্বাবধায়ক অন্যের গরু এনে জবাই করেন বলে অভিযোগ ওঠে।

ইফতার মাহফিলে গ্রামের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে এলাকায় একটি গরু চুরির ঘটনা সামনে এলে অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, মাহফিলে জবাই করা গরুটিই ছিল চুরি হওয়া গরু। বাড়িতে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় গরু আনার বিষয়টি শনাক্ত হয়।

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী জানান, এম আহমদ দেশে আসার আগেই ইফতার মাহফিলের প্রস্তুতির জন্য অর্থ পাঠিয়েছিলেন এবং গরু কেনার দায়িত্ব তত্ত্বাবধায়ককে দিয়েছিলেন। তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। ঘটনা জানার পর তিনি গরুর মালিককে ডেকে মূল্য পরিশোধ করেন।

গ্রামের বাসিন্দা রেজওয়ান আহমদের তথ্যমতে, তত্ত্বাবধায়ক নির্ধারিত অর্থে গরু না কিনে অন্যের গরু মাঠ থেকে এনে জবাই করেন। পরে বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়।

আরেক বাসিন্দা হোসেন আহমদ জানান, দীর্ঘদিন পর দেশে এসে এম আহমদ এলাকার মানুষের সঙ্গে ইফতার আয়োজনের উদ্যোগ নেন। ঘটনার পর তিনি দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

গরুর মালিক নাজমুল ইসলাম জানান, তত্ত্বাবধায়ক তাঁর গরু নিয়ে গিয়ে জবাই করেছিলেন এবং ঘটনার সঙ্গে প্রবাসীর সম্পৃক্ততা পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি গরুর ন্যায্য মূল্য গ্রহণ করেছেন।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সালিস অনুষ্ঠিত হয়, যেখানে তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেন। এম আহমদ ঘটনার পর যুক্তরাজ্যে ফিরে গেছেন বলে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাঁশখালীতে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং করার অভিযোগে শফকত হোসেন নামের এক সাংবাদিকের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের

প্রধান শিক্ষক আফছার আলীর বদলি নামে ধোঁকাবাজি, তদন্তেও দোষী কিন্তু পদক্ষেপ নেই

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ বর্ণীল আনন্দ মিছিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্দোলন-সংগ্রাম, সাফল্যের গৌরবোজ্জ্বল ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে

ইরানে ইসরায়েলের হয়ে কাজের অভিযোগে ৭০০ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরানে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাতে