চকরিয়ায় গেটম্যান না থাকায় ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে, আহত ৪

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় গেটম্যানের অনুপস্থিতিতে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনটি চকরিয়ায় পৌঁছালে পেকুয়া থেকে আসা একটি মালবোঝাই ট্রাক রেললাইন অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ কেবিনসহ আলাদা হয়ে যায়।

ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, মছনিয়াকাটা রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে গেটম্যান নেই। ফলে এ রকম দুর্ঘটনার ঝুঁকি সর্বদাই থাকে। তারা আশঙ্কা করছেন, এই অবহেলা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থানেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

অনলাইন ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল নয়াদিল্লি। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি

শাপলা চত্বরে গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে হাজির শাহরিয়ার কবির

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে

সিরাজগঞ্জ সদর হাসপাতালে অব্যবস্থাপনা, ভোগান্তিতে রোগীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আধুনিক ভবন ও সরঞ্জাম থাকা সত্ত্বেও চিকিৎসা ও পরিবেশগত নানা

ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল

ঠিকানা ডেস্ক: নির্বাচন কমিশনে নিবন্ধিত ও অনিবন্ধিত শতাধিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়-প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিস্ময়

বিএনপির কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়েছে যুবক

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে হেলমেট পড়ে এসে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়েছে দুই যুবক। সোমবার দিবাগত রাত অনুমান আড়াইটার পর চট্টগ্রামের পটিয়ায়

উল্লাপাড়ায় ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক শিক্ষা