এলএনজি উৎপাদন বন্ধ করলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে কাতার। দেশটির প্রধান এলএনজি স্থাপনায় হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদক দেশ কাতারের এই পদক্ষেপে বৈশ্বিক গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত মূল স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা কতটা—তা এখনও স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির সরকারি বার্তা সংস্থা সোমবার উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।

রাস লাফান কমপ্লেক্সে মোট ১৪টি এলএনজি ‘ট্রেন’ পরিচালিত হয়, যার সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৭৭ মিলিয়ন টন। এই বিপুল উৎপাদন ক্ষমতার কারণেই কাতার বৈশ্বিক এলএনজি বাজারের শীর্ষে রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ অংশগ্রহণ করবেন।

বেলকুচিতে ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর গ্রামের হাজী মর্ত্তুজা খাঁনের বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো প্রবাসী হাজী মুস্তাফিজুর রহমান খাঁনের উদ্যোগে ও তার

বিএনপি দিল্লির আধিপত্য মেনে ক্ষমতায় এসেছে: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার দিল্লির আধিপত্যবাদ মেনে নিয়ে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, সরকার

নবী শব্দের অর্থ সংবাদবাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন’

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি মোহাম্মদ

খেলাপি নয়, তবুও আটকে পুনর্গঠন: আবেদন জমা ১ হাজার ছাড়াল, নিষ্পত্তি এখনো শূন্য

নিজস্ব প্রতিবেদক: ইচ্ছাকৃত নয়—এমন বড় অঙ্কের ঋণ পুনর্গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের গঠিত বাছাই কমিটির কাছে জমা পড়েছে ১ হাজার ২৫৩টি আবেদন। তবে পাঁচ মাস পেরিয়ে

স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে মামাত বোনের অনশন

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক