৫৪ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৪৭তম বিসিএসের আবেদন

নিজস্ব প্রতিবেদক: বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিসিএস যেন সোনার হরিণ। তীব্র প্রতিযোগিতা মূলক এই নিয়োগ পরীক্ষায় এবারের মোট আবেদনকারীর সংখ্যা বিশ্বের ৫৪টি দেশের জনসংখ্যার চেয়েও বেশি। বিশ্বব্যাপী জনসংখ্যার হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সোমবারের (৩ মার্চ) তথ্যে এ কথা জানা গেছে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), রাত ১১টা ৫৯ মিনিটে ৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ শেষ হয়েছে। এ পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিসিএসের পরীক্ষার্থীর এই সংখ্যা বিশ্বের ৫৪টি দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি।’

জনসংখ্যা বিষয়ক তথ্য পর্যলোচনাকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটারে বিশ্বের ২৩৪টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার তথ্য দেওয়া আছে। তার মধ্যে মায়োতে থেকে শুরু করে সবশেষ হলি-সি পর্যন্ত মোট ৫৪টি দেশের জনসংখ্যা তিন লাখ ৭৫ হাজারের কম।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ২৩৪ দেশ ও দ্বীপের তালিকায় ১৮১ নম্বর অবস্থানে রয়েছে মারটিনিকিউয়ের নাম। দেশটির জনসংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ১৯৫ জন। আর ২৩৪ নম্বরে থাকা হোলি-সি’র জনসংখ্যা ৪৯৬ জন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম)

কুরবানির গুরুত্ব ও ফজিলত – মিজানুল হক

আরবিতে কোরবানি শব্দের অর্থ নৈকট্য আর ফারসিতে শব্দটি ত্যাগ অর্থে ব্যবহার হয়।  ইসলামের ধর্মীয় পরিভাষায় কোরবানি বলতে ‘মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট শ্রেণির পশুগুলোর

একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১০

সালমান শাহ হত্যা মামলা, সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও বাংলা সিনেমার খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার

রুপসীতে রেমিট্যান্স সুবিধা ভোগীদের উঠান বৈঠক 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার প্রবাসী পরিবারভিত্তিক আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং ব্র্যাক ব্যাংকের বিভিন্ন রেমিট্যান্সসংশ্লিষ্ট সুবিধা সম্পর্কে সচেতন করতে সিরাজগঞ্জের এনায়েতপুরের রূপসীতে

নেপালে বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা বেড়ে ১৯

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে পুলিশের হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ জন। তাদের মধ্যে ১৭ জনের প্রাণ গেছে দেশটির