২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস বহাল

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ রায় দেন। এর আগে মামলার পাঁচ দিনের আপিল শুনানি সম্পন্ন হয়েছিল।

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ১ ডিসেম্বর হাইকোর্টের রায় অনুযায়ী সব আসামিকে খালাস দেওয়া হয়। ১৯ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। রাষ্ট্রপক্ষ পরে পৃথকভাবে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। ১ জুন আপিলের অনুমতি দেওয়া হয় এবং এরপর শুনানি শুরু হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানে ৫.৮ ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক: চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় উৎপন্ন একটি ভূমিকম্প শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। কম্পনের প্রভাব রাজধানী ইসলামাবাদ, পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া

মধ্যরাতে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ১২ জন নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে উপত্যাকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারান তারা।

শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের বিলধলী এলাকায় খড়ের পালা দেওয়া ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত

ট্রাম্পের বাজেট বিলকে ‘জঘন্য ও ন্যক্কারজনক’ বললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন বাজেট বিলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বিলটিকে ‘জঘন্য ও

ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে বিএনপি। ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যদিও একটি রাজনৈতিক মহল