হাদি ও এরশাদ উল্লাহকে গুলির ঘটনায় সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ করার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জ পৌর মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশে নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে প্রার্থীদের লক্ষ্য করে সহিংস ঘটনার সৃষ্টি করা হচ্ছে। তিনি জানান, প্রার্থীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও উল্লেখ করেন, রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা এবং চট্টগ্রামে এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনা নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

সমাবেশ থেকে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডে পুড়ে গেল গুরুত্বপূর্ণ নথিপত্র

নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, ফ্রিজ

১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়

ডেস্ক রিপোর্ট: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়।

মাটিবাহী টলির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : মোটরসাইকেল চালক নিহত 

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: মাটিবাহী টলির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক প্রেমানন্দ (২৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত প্রেমানন্দ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামের বাণীরাম চন্দ্রের

মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে নির্বাচনের দিন কেন্দ্র দখল এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আইনি ব্যাবস্থা

কাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ, আওয়ামী লীগের হরতাল

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি। রাজধানীর পল্টন মোড়ে

বেলকুচিতে ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর গ্রামের হাজী মর্ত্তুজা খাঁনের বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো প্রবাসী হাজী মুস্তাফিজুর রহমান খাঁনের উদ্যোগে ও তার