রায়গঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের।

অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সলঙ্গা থানার ভুঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে চরতেলিজানা গ্রামের মমতাজ মেম্বারের ছেলে মুজাহিদুল ইসলাম (২৫) ও একই গ্রামের মৃত হযরতের ছেলে যুবলীগ নেতা ফরিদুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে বাপ-বিতণ্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে ফরিদুল ইসলাম দলবল নিয়ে ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলামের উপর হামলা চালায়। এ ঘটনায় মুজাহিদুল ইসলামকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মুজাহিদুল ইসলাম বাদি হয়ে রাতেই সলঙ্গা থানায় অভিযোগ দাখিল করেন। যেখানে ফরিদুল ইসলাম , স্বেচ্ছাসেবকলীগ নেতা কালা জাকারিয়া , চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলীম মেম্বার, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল পাঠান, আওয়ামীলীগ নেতা আব্দুল মমিন পাঠান, কামরুজ্জান মেলা সহ ১৫ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত ১০/১২ জনের নামে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত ওসি) মনোজিত কুমার নন্দী মুঠোফোনে জানান, অভিযোগের বিষয়ে আমার জানা নেই, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পেইনে সভাপতিত্ব

আবুল সরকারের মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইন-এর অধ্যাদেশ জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ চার জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

গাজায় গণহত্যায় ‘ক্ষুধা’কে অস্ত্র বানিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়কে আরও গভীরতর করতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল—এমনই গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে পানিবন্দিদের খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় বন্যার্তদের

রায়গঞ্জে পুলিশের উদ্যোগে হারানো ১২টি মোবাইল উদ্ধার, জনআস্থা বাড়ছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাধারণ মানুষের প্রতি সেবার অঙ্গীকার ও জনবান্ধব পুলিশিংয়ের বাস্তব দৃষ্টান্ত হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলংগা থানা পুলিশের উদ্যোগে জানুয়ারি মাসে বিভিন্ন সময়

কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১লা ডিসেম্বর, খুলনার বাবরী চত্তরে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে