ভারত থেকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র চালাচ্ছেন: সালাম পিন্টু 

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে-বিদেশে চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। নির্বাচন ঠেকাতে এবং তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার জন্য নানা অপচেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, ভারত থেকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা এসব ষড়যন্ত্র চালাচ্ছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা ৭১ মঞ্চের নামে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। তাই এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৭৩ সালে ভোটবিহীন সন্ত্রাসী কায়দায় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর দেশে ৭৪ এর দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের পেটে ভাত ছিলো না পরনে কাপড় ছিল না কলার পাতায় দাফন করানো হতো। অন্যদিকে বাংলাদেশে জয় বাংলা স্লোগানের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষদের বিভক্ত করার চক্রান্তে লিপ্ত হয়েছিলো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে মাদ্রাসায় সন্ত্রাসী হামলা: ছাত্র-ছাত্রী ও শিক্ষককে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় বহিরাগতদের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ওপর

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

নিজস্ব প্রতিবেদক: ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে কক্সবাজারের বাঁকখালীতে নদীর তীর দখল শুরু হয়েছে। দখলদাররা সেখানে টিন দিয়ে ৫০টির বেশি ঘর তৈরি করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২

ঠাকুরগাঁওয়ে পাওনা টাকার জেরে মারধর, অপমানে স্বর্ণকারের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাত্র ৩ হাজার টাকার পাওনা নিয়ে মারধর অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন ললিত বনিক (৪০) নামের এক স্বর্ণকার। এ ঘটনায় ক্ষোভে ফেটে

জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বিএনপির নেতা!

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে। জেলার শ্রীনগর উপজেলার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের চেয়ে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও ভুটানকে পেছনে ফেলেছে। এবারও বাংলাদেশে

সিরাজগঞ্জ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২-এর অভিযানে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবা রাত দেড়টার দিকে হাটিকুমরুল এলাকায় বগুড়া-ঢাকাগামী মহাসড়কের