বগুড়ায় দোকান চুরির ঘটনায় চার সন্দেহভাজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় সংঘটিত একটি দোকান চুরির ঘটনায় চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিরাজগঞ্জ।

র‌্যাব সূত্র জানায়, গত ৯ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ৩টার দিকে আদমদীঘি থানাধীন সান্তাহার পৌরসভার পশ্চিম ঢাকা রোডে অবস্থিত চৌধুরী গার্ডেন মার্কেটের ‘হিমু ইলেকট্রিক ওয়ার্কসপ’ থেকে প্রায় ৫ লাখ ৬ হাজার ৩৫০ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক মো. মাহফুজুর আওয়াল মাহাবুব (২৮) আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ১৬ নভেম্বর ২০২৫ তারিখে রুজু হয় (মামলা নম্বর-১১), দণ্ডবিধির ৪৬১/৩৮০ ধারায়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় র‌্যাব-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৮ জানুয়ারি ২০২৬ দুপুর ১টা ৩০ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল বগুড়া সদর থানাধীন রাজা বাজার এলাকা এবং শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—সোহেল সিকদার (৩২), মো. রানা শেখ (২৫), মো. রিয়াজ মপু (৩২) ও মো. আবু জাফর (৪০)। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ করেন তারা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের

নাজুক কোষাগার ও বাড়তে থাকা ঋণচাপ, প্রতিশ্রুতি বাস্তবায়নে চ্যালেঞ্জে সরকার

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের রাজস্ব আয় হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৫৩ কোটি টাকা। একই সময়ে পরিচালন ও

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে রাজধানীর মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম এ সড়কে দূরপাল্লার ও

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ-এর গুলিতে মো. সামছু মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৪৫

ভাতা না নেওয়া ১৩৯৯ শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার।

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, গেজেট অনুযায়ী বীর শহীদ মুক্তিযোদ্ধা ৬ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ভাতা গ্রহণ করছেন

স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান সাদিক, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

নিজস্ব প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা।