শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ড ও শীলকূপ টাইমবাজার ইউনিট জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম-২৫ সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) বিকেলে উপজেলার টাইমবাজারস্থ জাফর কনভেনশন হলরুমে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হোছাইন আহমদ কাশেমীর সভাপতিত্বে সাধারণ সভা ও ইউনিট সেটাপ প্রোগ্রাম সম্পন্ন হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল।

দায়িত্বশীলদের উদ্দ্যেশ্যে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইসমাইল বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। দ্বীন কায়েমের আন্দোলনে আমাদের কে নিষ্টার সাথে, দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। জাতী আমাদের থেকে ভালো কিছু আশা করে। একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমরা টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি, মাটি ও বালি খেকো কে কখনো সমর্থন করতে পারি না। জাতী আমাদের দিকে থাকিয়ে আছে। এ জাতী অর্থনৈতিক মুক্তি চায়, বাঁচার স্বাধিনতা চায়। বৈষম্যবিহীন একটি বাংলাদেশ চায়। তাই আমাদের কে একটি সুখী, সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে সাম্য, মৈত্রী ও ইসলামী হুকুমত কায়েম করতে চায়।’

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. রবিউল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা শহিদ উল্লাহ, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের প্রবীন নেতা কাজী নুর মুহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মুহাম্মদ রেজাউল করিম, জাফর আহমদ, যুবনেতা ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত, হাফেজ আবদুল করিম মনসুর, মাওলানা মুহাম্মাদ ছগির, ইসলামী ছাত্র শিবির থেকে সদ্য বিদায়ী ছাত্রনেতা রিয়াজুল হক তালুকদার, মুহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ।

এ সময় ছাত্র শিবির থেকে সদ্য বিদায়ী ছাত্রনেতা রিয়াজুল হক তালুকদার কে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় অনুষ্ঠানে অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ -৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম

পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমাকে

হঠাৎ মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ, বড় কিছুর পরিকল্পনা?

ডেস্ক রিপোর্ট: গত বছর ১০ নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে প্রকাশ্যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল পলাতক আওয়ামী লীগ। কিন্তু ছাত্রজনতার কড়া অবস্থানে ধোপে টেকেনি

মেঘনায় ট্রলারডুবি, ১৮ যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩৯ জন যাত্রী নিয়ে হাতিয়ার ভাসানচর থেকে নোয়াখালী অভিমুখে

দীর্ঘ সাড়ে ৭ বছর পর মা-ছেলের দেখা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাড়ে ৭ বছর পর সম্মুখ দেখা হলো মা-ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদেতাড়াশে বিক্ষোভ সমাবেশ

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর  হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার