পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তানের মাস্টাঙ্গ জেলার স্পিজেন্ড এলাকায় কোয়েটাগামী জাফর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। খবর ডনের।

রেলওয়ে সূত্র জানায়, পেশাওয়ার থেকে আসা ট্রেনটির ছয়টি বগি বিস্ফোরণের পর লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়। এতে কমপক্ষে পাঁচজন যাত্রী আহত হন।

মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে এটি একই এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ। এর আগে সকালে কোয়েটা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর পেশাওয়ারগামী আরেকটি ট্রেনের মূল লাইনের কাছে বিস্ফোরণ ঘটে। তবে ওই ঘটনায় ট্র্যাক ক্ষতিগ্রস্ত না হওয়ায় ট্রেন চলাচল অব্যাহত থাকে।

পুলিশ জানিয়েছে, স্পিজেন্ড এলাকায় রেললাইনের ওপর বিস্ফোরক বসানো ছিল, যা ট্রেনটি পার হওয়ার সময় বিস্ফোরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ আহতদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। বিস্ফোরণের সময় ট্রেনে প্রায় ২৭০ জন যাত্রী ছিলেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতের কাজ নিরাপত্তা পর্যালোচনার পর বুধবার থেকে শুরু হবে। এর আগে পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রুদ্রপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রব

হাড়কাঁপানো শীতেও লোকে লোকারণ্য কক্সবাজার, হোটেল ভাড়া বেড়েছে কয়েকগুণ

নিজস্ব প্রতিবেদক: কুয়াশা আর মেঘলা আকাশের চাদরে ঢাকা পড়েছে সমুদ্র সৈকত, তবুও পর্যটকদের উচ্ছ্বাসে কোনো কমতি নেই। টানা কয়েকদিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে

ভারতের একটি মসজিদে ভাঙচুর, কোরআনের কপি অবমাননার অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের জালালপুর গ্রামে একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সেখানে রাখা পবিত্র কোরআনের একাধিক কপি অবমাননার অভিযোগ উঠেছে। ঘটনাটি

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৩৫ সদস্য 

নিজস্ব প্রতিবেদক: বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআরের সাবেক ৩৫ জন সদস্য মুক্তি পেয়েছেন।

নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন

নিজস্ব প্রতিবেদক: তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার। ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের কমিটমেন্ট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এ অবস্থায়