দীর্ঘ ৬ মাস পর ছাত্র আন্দোলনে নিহত লেবুর লাশ উত্তোলন

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ৬ মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত লেবু শেখ এর লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী), দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

নিহত লেবু শেখ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ওয়ার্ড যুবদলের নেতা ও ডুমরাই গ্রামের মৃত জয়তুল্লাহ শেখের ছেলে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া থানার সামনে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। ওই দিনই ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।

জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আ.ফ.ম ওবায়দুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই ইদ্রিস আলী ও রায়গঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

মামলার তদন্তের স্বার্থে আদালত লেবুর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।’

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে বিএনপি নেতা সালামকে বয়কটের ঘোষনা নিজ এলাকার নেতাকর্মীর

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সাথে আতাত সহ নানা বির্তকিত কর্মকান্ডের আভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালামকে বয়কটের ঘোষনা দিয়েছে নিজ এলাকা জালালপুর

শিবির ও ছাত্রদলের নেতার রুম থেকে বিপুল অস্ত্র উদ্ধার,সত্যতা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে ছাত্রশিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আবার হল

নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্স

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরই মেয়াদের মাঝপথে পদ ছাড়ার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে

পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, টিয়ার শেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার সকালে শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের

সলঙ্গায় জুলাই আগষ্ট শহীদদের স্বরণে বৃক্ষরোপন, কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় জুলাই ও আগষ্ট শহীদদের স্বরণে বৃক্ষরোপন, কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে সলঙ্গা থানার বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের উদ্যাগে

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল নিজেই ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট হাসিনা সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বিরুদ্ধে ‘ভুয়া সনদ বাণিজ্য’ করার অভিযোগ উঠেছে। কমপক্ষে ৫ থেকে ৭