শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধারে আন্দোলন করছেন তার সমর্থকরা। এবার নগর ভবন ছেড়ে মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এসময় চারদিকে রাস্তা বন্ধ করে দেয়া হয়।

নগর ভবনের সামনের সড়ক ফাঁকা। সেখানে কোনো লোকজন দেখা যায়নি। সিটি করপোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভেতরে বিক্ষোভ মিছিল করেছেন।

নগর ভবনের ফটকের সামনে অস্থায়ী মঞ্চও তুলে নেওয়া হয়েছে। যে কয়েকজন কর্মী দেখা গেছে, তারাও মৎস্য ভবনের দিকে যাচ্ছেন বলে জানান।

ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার থেকে আন্দোলনে নেমেছেন তার সমর্থকরা। এই সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা।

আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান মঙ্গলবার বিকেলে বলেছেন, আমরা বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবারও সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেব। একইসঙ্গে ঢাকা অচলেরও হুমকি দেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। অন্যদিকে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা সৈয়দ ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আর ওই আসনে তাকে সমর্থন দিয়ে দলীয় প্রার্থী না

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক: শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ

ছাত্র-জনতার নাম দিয়ে অনেক অপরাধী লুটপাট করছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাহারুল আলম জানিয়েছেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা গেছে, অপরাধীরা ছাত্র-জনতার নাম ব্যবহার করে লুটপাটসহ নানা অপরাধ করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে

আ.লীগ নেতাকে গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করানোর চেষ্টার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ সংঘর্ষ গভীর রাত পর্যন্ত

ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, বসানো হয়েছে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ

ভারীবর্ষণে দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের কারণে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কতা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন