তিস্তায় চীনা অর্থায়ন অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনর্গঠন প্রকল্প চীনা অর্থায়ন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। জুলাই মাসে প্রথম ধাপে ৫৫ কোটি ডলার চেয়ে প্রস্তাব পাঠানোর দুই মাস পেরিয়ে গেলেও এখনো আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি বেইজিং।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প প্রস্তাব পাঠানোর পর একাধিকবার বার্তা পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রথম ধাপে বাঁধ নির্মাণ, নদী খনন, ভূমি উন্নয়নসহ কাজের জন্য মোট প্রয়োজন ৭৪ কোটি ৭০ লাখ ডলার, যার মধ্যে ৫৫ কোটি ডলার চাওয়া হয়েছে চীনের কাছ থেকে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৭ কোটি ডলার।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) চীনের কারিগরি সহায়তায় প্রকল্পের পরিকল্পনা ও ব্যয় কাঠামো তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের উজানে পানির প্রবাহ আটকে দেওয়ায় ভাটিতে বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার লাখো মানুষ কৃষি, মৎস্য ও জীবিকায় সংকটে পড়েছে।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই একটি চীনা বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফর করে সরেজমিন পরিদর্শন করবে। তবে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত বিনিয়োগ নিশ্চিত নয়।

বাংলাদেশ প্রথমবার ২০২১ সালের মার্চে চীনের কাছে অর্থায়নের অনুরোধ জানায়। ২০২৩ সালের মার্চে চীন প্রাথমিক পর্যবেক্ষণ শেষে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) জমা দিতে বলে। ইতিমধ্যে চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে।

কূটনৈতিক সূত্র বলছে, প্রকল্পটি ভূরাজনৈতিক প্রভাবের সঙ্গেও যুক্ত। কারণ ৪১৪ কিলোমিটার দীর্ঘ তিস্তার মধ্যে ৩০৫ কিলোমিটার ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গে এবং মাত্র ১০৯ কিলোমিটার বাংলাদেশের ভেতরে। ফলে ভারত-চীন উভয় দেশের স্বার্থ এ প্রকল্পে জড়িয়ে আছে।

চীনা অর্থায়ন পেলে প্রথম ধাপে জমি পুনরুদ্ধার, বাঁধ নির্মাণ, গার্ড স্পার, নদী খনন, পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন করা হবে। পরবর্তী ধাপে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ, বন্যা ব্যবস্থাপনা, নৌপথ উন্নয়ন, টাউনশিপ গড়ে তোলা ও জীবিকা পুনর্গঠন পরিকল্পনায় রয়েছে।

সরকার মনে করছে, চীনের মতো বড় অর্থনীতির সহায়তা ছাড়া এত বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। তবে অর্থায়নে দেরি হওয়ায় বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ছে। তবু আশাবাদী কর্মকর্তারা বলছেন, তিস্তা বাংলাদেশের জীবনের অংশ, আর চীন সহযোগিতার হাত বাড়াবে বলেই তাদের বিশ্বাস।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়া‌শে দুঃস্থ অসহায় তিনশ পরিবার পেল ঈদ সামগ্রী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ সিরাজগঞ্জ‌ের তাড়া‌শে দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩১২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার তালম ইউনিয়‌নের লাউতা

বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়নপ্রত্যাশীর রাজনৈতিক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কাঠালিয়ায় একটি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ ও রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। শনিবার (১ নভেম্বর) উপজেলার

রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায়

শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন আজ। এ উপলক্ষে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই তারা বিচ্ছিন্নভাবে

জাবির ছাত্রী হল থেকে বহিরাগত যুবক আটক

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। ওই হলের এক নারী শিক্ষার্থীর সহযোগিতায় তিনি হলে

গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভারতের