তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৩০০ আসনে ৩০০ গডফাদারকে মনোনীত করেছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এ নেতা বলেছেন, ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদার, যারা ৩০০ আসনে রয়েছেন। এদের না বলুন। তবেই বাংলাদেশ মুক্তি পাবে।’

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।

নির্বাচনী প্রচারে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টির অভিযোগ তুলে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন লেখেন, ‘আজ (বৃহস্পতিবার) পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মালিবাগ কাঁচাবাজারে আমাদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে শাহজাহানপুর যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেন। তারা দাবি করেন, এই এলাকা নাকি “২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা”।’

ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে নাসীরুদ্দীন লিখেছেন, ‘এই দম্ভ ও জুলুমের জবাব আপনারাই দেবেন আগামী ১২ তারিখে। আপনাদের বিচারালয়েই তাদের বিচার রেখে গেলাম।’

নাসীরুদ্দীন পাটওয়ারী এ দিন মালিবাগ এলাকায় জনসংযোগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

বিএনপির তথ্যপ্রযুক্তি শাখার দায়িত্বপ্রাপ্তরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের এই প্রার্থী।,

এ দিন দুপুরে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল বুধবার শেরপুরে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এ সময় নাসীরুদ্দীন এই হত্যার নিন্দা জানিয়ে বলেন, প্রতিটি হত্যা ও শহীদের রক্তের হিসাব নেওয়া হবে।

তারেক রহমানের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, ‘জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন। খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ছিল, আপনারা এক সেকেন্ডের জন্যও তা সরাতে পারেননি। জনগণ আপনাদের মুক্ত করেছে। সেই জনগণের ওপর এখন আপনারা গুলি চালাচ্ছেন। অকৃতজ্ঞ হবেন না।’

আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নাসীরুদ্দীন। নির্বাচনে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট বিপুল ভোটে জয় পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংযুক্ত আরব আমিরাতে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে বাংলাদেশের এক নাগরিকসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে তুমুল বাকবিতণ্ডা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‌‘উত্তপ্ত’ বৈঠকের পর পূর্ব আয়োজিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস থেকে চলে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চান বিএনপি: আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকটে আহমেদ আযম খান বলেছেন, দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এই ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। যাদের ভোটের

পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার। শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন হয়- এমন প্রশ্নও রাখেন

ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ, টুর্নামেন্ট সেরা হিমেল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম

আলাউদ্দিন মন্ডল রাজশাহী: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজশাহীর মোহনপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ১নং ধূরইল ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম । অদ্য শুক্রবার (৬