তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট  

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার সহ বীজধান লুট করে নিয়ে গেছে ।

শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা সংঘটিত হয়।

আজ শনিবার (২২ নভেম্বর) সকালে লোকজন জানতে পেরে, পুলিশ কে খবর দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মর্মে ওসি মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার নওগাঁ বাজারে মিল্টনের বীজধানের গোডাউনে ডাকাতরা হানা দিয়ে তালা ভেঙ্গে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির ৫০ কেজি ওজনের ১২০ বস্তা বীজধান লুট করে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

এছাড়াও একই বাজারের পূর্বপাশে মো: আনিসুর রহমানের বাসা বাড়ির গেটের তালা কৌশলে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চেতনানাশক ছিটিয়ে বাড়ির লোকজন কে অজ্ঞান করে। এরপর ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ ৮ লাখ টাকা, ১০ ভরি রৌপ্য ও ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

সকালে প্রতিবেশীরা টের পেয়ে অজ্ঞান অবস্থায় আনিসুর রহমান ও তার স্ত্রী আদুরী খাতুন কে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পরে পুলিশ কে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।

উল্লেখ্য, ইতোপূর্বে চেতনানাশক ছিটিয়ে ৮ টি ডাকাতি সংঘটিত হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি। যারফলে এ অঞ্চলের জনমনে আতঙ্ক বিরাজ করছে।

তাড়াশ থানার অফিসার- ইন -চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, এটা ডাকাতি নয়, সংঘবদ্ধ চুরি। এ অপরাধী চক্রকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলে ভয়াবহ আগুনে বন্ধ জেরুজালেমের রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে

একীভূত পাঁচ ব্যাংক নিয়ে যে বার্তা দিলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতের সংকট কাটাতে এবং ভেঙে পড়া শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান

বিএনপি ও গণঅধিকার পরিষদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে মনোনয়নপ্রত্যাশী কে হবেন—এ নিয়ে বিরোধ থেকে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাতে, দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন ডেস্ক: বিশ্ব আজ এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রবিবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা

পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!

অনলাইন ডেস্ক: কানাডার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কোণঠাসা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা আছেই তার পাশাপাশি দলের মধ্যে থেকে উঠছে পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে

বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিদের জন্য দুবাইয়ে গোল্ডেন ভিসার সুযোগ

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) স্বীকৃত ‘গোল্ডেন ভিসা’ সাধারণত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকলেও এবার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য তা আরও