এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে’—ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম আবারও সমালোচনায়। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র–জনতার ওপর পুলিশের লাঠিচার্জের আগে তার উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এরা তো শিবির স্যার, আমাদের এখানে নতুন কিছু ফোর্স লাগবে।” এই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।

১৭ নভেম্বর, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় ধানমন্ডি ৩২–এ উত্তেজনা দেখা দেয়। ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর বাড়ির সামনে এক্সকাভেটর নিয়ে ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেখানে কয়েক দফা সংঘর্ষ হয় এবং সন্ধ্যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময়ই ডিসি মাসুদের ফোনালাপের ভিডিওটি ধারণ হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

’বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে একটি ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করে দাবি করে, আন্দোলন দমনে এখনো ‘শিবির ট্যাগ’ ব্যবহার করা হচ্ছে এবং ডিসি মাসুদ আন্দোলনকারীদের শিবির আখ্যা দিয়ে কঠোর পদক্ষেপের অনুমোদন নিয়েছেন। ভিডিও প্রকাশের পর তাঁকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলেও তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।,

ডিসি মাসুদকে ঘিরে এর আগেও বিতর্কের সৃষ্টি হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সময় এক ছাত্রের মুখ চেপে ধরা তার সেই ছবিটি তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল। আবার পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে সাহস জুগিয়েছিলেন—সে ভিডিওটিও তখন ভাইরাল হয়।

এ ছাড়া বিভিন্ন গণ-আন্দোলনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যও তিনি প্রশংসিত হয়েছেন। গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দলটির নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হলে, তিনি খেলার মাঠ থেকে জার্সি পরা অবস্থায় ছুটে গিয়ে ঘটনাস্থল সামলান—এ ঘটনাও আলোচনায় আসে।

তবে বিতর্ক তার পিছু ছাড়েনি। গত ১৫ এপ্রিল সায়েন্সল্যাবে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে তিনি মন্তব্য করেন, “এই সংঘর্ষের কারণ কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া।” ওই মন্তব্যও সমালোচনার জন্ম দেয়।

ডিসি মাসুদ বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প, পরে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে গত বছরের ৫ আগস্ট ডিএমপিতে বদলি হয়ে রমনা বিভাগের ডিসি হিসেবে যোগ দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই আন্দোলনকারী ছাত্রলীগ নেতা আল আমিন হলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি), আহ্বায়ক কমিটি ঘোষণা করা

ভূমিকম্পে সারা দেশে ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে দেশে বৃহৎ ও ছোট আকারের সাতটি বিদ্যুৎকেন্দ্র ট্রিপ (বন্ধ) করেছে। একইসঙ্গে একটি সাবস্টেশনও দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের চাহিদা

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আনা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ৭টার

ভূঞাপুরে সালিশি বৈঠকে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ আহত ২২, নেপথ্যে অবৈধ বালুঘাটের দখল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু ঘাটের দখল ও কনসোর্টিয়ামের টাকা ভাগাভাগিকে কেন্দ করে আয়োজিত সালিশি বৈঠকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২২

ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তানজুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে— এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না

সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে প্রকল্পের WD-5 এলাকা থেকে রেলের দুটি শীট ও একটি ভ্যান জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর