শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এমন কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অনুমতি ছাড়া কেউ অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা একটি দায়িত্বশীল ও পূর্ণকালীন পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের শ্রেণিকক্ষে পূর্ণ মনোযোগ দিতে হবে। শিক্ষকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত হতে হলে অবশ্যই নিয়ম মেনে অনুমতি নিতে হবে। নিয়ম ভঙের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণমাধ্যম সচেতন ও নিষ্ঠার সঙ্গে যেসব প্রতিবেদন প্রকাশ করবে, আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো। সাংবাদিকরা আপনাদের কাজ আরও ত্বরান্বিত করুন। কারও দায়িত্বে অবহেলা জনসম্মুখে এলে সেটি আমাদের নজরে আসবে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকার দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি, যার প্রভাব এখনো শিক্ষা ব্যবস্থায় রয়েছে। শিক্ষা খাতে কিছু নির্ধারিত নিয়মকানুন রয়েছে। আমাকে দুই থেকে চার মাস সময় দিন, এরপর পরিবর্তন দেখতে পাবেন। আমার অনেক পরিকল্পনা রয়েছে বলেন তিনি।

তিনি আরও বলেন, মন্ত্রীর দায়িত্ব শুধু ভবন নির্মাণ করে শ্রেণিকক্ষ খালি রাখা নয়। যেখানে যা প্রয়োজন, সেটিই অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, শূন্যপদ পূরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করাকে তিনি প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

সভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দলীয় নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধ শুরু হলো: খামেনি

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম

কোন ষড়যন্ত্র: চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার, নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসু’র সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, কোন ষড়যন্ত্র – চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস

পুলিশ সংস্কারে তিন ধাপের রোডম্যাপ, ৬ মাসে বাস্তবায়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকার পুলিশ সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়ে পুলিশ সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য

সরকারি চাকরি সংশোধনী আইন বাতিলের দাবিতে সচিবালয়ে অচলাবস্থা, আজও চলবে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার সকাল থেকেই

জুলাই আন্দোলন ও হাসিনার ফাঁসির বিপক্ষে অবস্থানসহ বিতর্কিত যত কর্মকাণ্ড ঢাবি অধ্যাপক জামালের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়েছেন আওয়ামী লীগপন্থী নীল দলের আলোচিত শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)

এবার জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু, লিমায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী লিমায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য