অস্ত্রের প্রমাণ না পাওয়ায় জেলা জামায়াত আমিরের গাড়িতে থাকা সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহীনির হাতে উদ্ধারকৃত মালামালাগুলো অস্ত্র না মানুষের ব্যবহৃত প্রয়োজনী সরঞ্জাম। এ নিয়ে দিনভর চলে ধুম্রজাল। পরিক্ষা-নিরিক্ষার পর সোমবার সন্ধ্যায় আটকৃকত তিনজন সোহেল রানা, সেলিম রেজা ও সাহারুল ইসলামকে ছেড়ে দেয় পুলিশ। এর আগে সকাল ১০ টার দিকে শহরের হোটেল বাজারমোড়ে জামায়াতের নির্বাচনী জনসভায় আসার পথে জেলা জামায়াতের মাওলানা তাজ উদ্দিন খানের গাড়ি তল্লাশী করে তাদের আটক করে সেনাবাহীনি। উদ্ধার করা হয় বেশ কিছু মালামাল। এরপর ঐ তিনজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

সন্ধ্যায় জেলা জাময়াতের অফিসে এ নিয়ে সংবাদ সম্মেলন ডাকে জেলা জামায়াত। লিখিত বক্তব্যে জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মাও. রুহুল আমিন বলেন, সমাবেশে ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রিক পণ্য ও বেশ কয়েকটি ওয়াকিটকি সহ তিনজনকে আটক করে সেনাবাহীনি। এরমধ্যে একজন বাংলা এ্যাডিশনের সাংবাদিকও ছিলো। পরে পুলিশ সেগুলো অস্ত্র না হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়। সন্ধ্যায় তাদেরকে থানা থেকে নিয়ে আসা হয়।

অস্ত্র না অথচ তাদেরকে কেন পুলিশ আটক রেখেছিলো এমন প্রশ্নে তিনি বলেন, জামায়াতের আমীর মেহেরপুরের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ায় পুলিশের সাথে যোগাযোগ করতে বিলম্ব হয়। এই কারণে তাদেরকে থানা থেকে ছাড়ানো সম্ভব হয়নি। এজন্য পুলিশের দুঃখ প্রকাশ করা উচিত। এছাড়াও পুলিশের এমন কর্মকান্ডে হতাশা প্রকাশও করেন জাময়াত নেতৃবৃন্দ।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম বলেন, উদ্ধারকৃত মালামালগুলো অস্ত্র না হওয়ায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কোন প্রাণঘাতী অস্ত্র ছিলোনা বলেও তিনি জানান। এছাড়াও তিনি বলেন, যে মালামালগুলো পাওয়া গেছে সেগুলো সমাবেশ¯’লে ব্যবহার করার জন্য আনা হয়েছিলো। নিশ্চিত হবার পরই পুলিশের পক্ষ থেকে এ স্বীদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশের এই বক্তব্যের মাধ্যমে ঘটনাটির আনুষ্ঠানিক ব্যাখ্যা স্পষ্ট হলেও এর আগে প্রকাশিত সংবাদের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ দাবি করছেন।

উল্লেখ্য, আজ সোমবার সকালে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবার প্রাক্কালে, অস্ত্রসহ ৩ জন আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীর ‘কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের’ এডহক কমিটি গঠন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

জনপ্রশাসনসহ সাধারণ সেবা খাতে সংস্কার হয়নি, বেড়েছে সরকারের খরচ

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান ৪৩ মন্ত্রণালয় থেকে কমিয়ে ২৫টি এবং বিভাগের সংখ্যাও কমানোর সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারের ব্যয় কমাতে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব

ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে আবারও চালু টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭

বিএনপি তো এনসিপির মামা না , কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে?: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র

উল্লপাড়ায় ছাত্রলীগ নেতা অরিন ইসলাম ত্রাসের রাজত্ব করেছে এলাকায় 

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণীমাগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অরিন ইসলাম এর অতিষ্ঠ এলাকাবাসী। উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মালেক হোসেনের ছেলে অরিন ইসলাম ২০২২

সাবেক সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

চৌহালী-শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাজধানীতে সমবেত জনতা জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সাবেক সিরাজগঞ্জ-৬ আসন (চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অংশের চারটি ইউনিয়ন) পুনর্বহালের