৫ দিনেও ছাড়া পায়নি অপহৃত ২৫ জেলে টেকনাফ-উখিয়ার লক্ষাধিক জেলে পরিবারে আতঙ্ক

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির দৌরাত্মে আতঙ্কে উখিয়া ও টেকনাফের জেলেরা। নাফ নদী ও সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে। ৫টি নৌকাসহ ২৫ জেলে ধরে নিয়ে যাওয়ার পর ৫ দিন পার হলেও এখনো ফেরত পাওয়া যায়নি। অপহরণের শিকার জেলেদের পরিবারে কান্না ও বিষাদের ছায়া।

স্থানীয়রা বলছেন, উখিয়া ও টেকনাফের দুই উপজেলার লক্ষাধিক পরিবারের জীবন জীবিকা চলে নাফ নদীতে ও সাগরে মাছ শিকার করে। কিন্তু আরাকান আর্মির দৌরাত্মে দিশেহারা তারা। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে তাদের দিন। অপহরণের ভয়ে সাগরে যেতে চান না অনেকে।

টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি সাগর থেকে ৫টি মাছ ধরার ট্রলারসহ ২৫ জন জেলে অপহৃত হয়েছেন। ৮ এপ্রিল মঙ্গলবার সকালে টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমানা থেকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির অভিযোগ, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, সেন্টমার্টিনের কাছাকাছি এলাকায় বাংলাদেশ জলসীমানায় মাছ শিকারের সময় হঠাৎ করে মিয়ানমারের আরাকান আর্মি এপারে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি মাছ ধরার ট্রলারসহ ২৫ জেলেকে ধরে নিয়ে গেছে। সেখানে আমার ট্রলারও রয়েছে। বার বার এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাছাড়া এটি সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল কায়েছ বলেন, প্রায় সময় জেলেদের মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এতে আমরা খুব চিন্তিত। এটি সমাধান না হলে জেলেরা মাছ শিকারে যেতে অনীহা প্রকাশ করছে।

টেকনাফের শাহপরীরদ্বীপ ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। সেগুলো টেকনাফ এবং শাহপরীরদ্বীপ ঘাটের। তাছাড়া সাগরে মাছ ধরতে যাওয়া আমার এলাকার বেশ কয়েকটি নৌকাকে ধাওয়া করেছিল আরাকান আর্মি।

দুটি ট্রলারের মালিক নুরুল হাকিম জানান, তিনি এখনো জানেন না, কী ঘটেছে তার দুই ট্রলারের ১১ মাঝিমাল্লার ভাগ্যে ? অনেক সময় অপহৃতদের ফিরিয়ে দিলেও ট্রলার রেখে দেয় আরাকান আর্মি। এ জন্য ভয়ে সাগরে না পাঠিয়ে ট্রলারগুলো অলস বসিয়ে রাখছেন ট্রলার মালিকরা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, জেলে ও ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় শিক্ষার্থীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করে শ্রবণশক্তি নষ্ট করা এবং ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ

নামাজ চলাকালে ধসে পড়ল মাদ্রাসা ভবন, নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এ ঘটনায় এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন। তবে

তুরস্কের তায়ফুন ব্লক-৪: প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাইলফলক যুক্ত হলো। প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে দেশটি। ‘তায়ফুন ব্লক-৪’ নামের এ মিসাইলটি উন্মোচন করা হয়

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া

জুলাই-আগস্টে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল: এইচআরডব্লিউ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, এইচআরডব্লিউ। সোমবার

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল 

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ)