৫ আগস্ট শেখ হাসিনার জানাজা হয়ে গেছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট শেখ হাসিনার জানাজা সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৪ সালের ১৪ জুন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চারিত হয়েছিল—তুমি কে, আমি কে—রাজাকার, রাজাকার। সেই দিনই মুক্তিযুদ্ধের ক্ষমতালোভী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেক ঠুকে গিয়েছিল। বাকি ছিল শুধু জানাজা, যা হয়েছে ৫ আগস্ট। জানাজার পর তাঁর মরা লাশ যে দেশের মাল, সেই দেশেই পাঠিয়ে দেওয়া হয়েছে।,

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, পশ্চিম পাকিস্তানের ‘খান-পাঠান’ শাসনামলে দীর্ঘদিন বাঙালির ওপর বৈষম্য ও নির্যাতন চালানো হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার মানুষ সেই শোষকদের বিদায় দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। ব্রিটিশ, পশ্চিম বাংলার আধিপত্যবাদ এবং পশ্চিম পাকিস্তানের দখলদারিত্ব— তিনটি শক্তিকেই বাঙালি জাতি পরাজিত করেছে। কিন্তু ষড়যন্ত্রের কারণে সেই বিজয়ের সুফল পুরোপুরি ঘরে তোলা সম্ভব হয়নি।

সংবিধান প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফেরার আগে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সঙ্গে বৈঠক করেন এবং তাঁর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন করেন। ভারতীয় সংবিধানের মূলনীতি কপি করে বাংলাদেশের সংবিধানে পেস্ট করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ভারতের পায়ে উৎসর্গ করা হয়েছে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখ। প্রধান বক্তা ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন— দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা আমীর সাইফ উল্লাহ পাঠান। দোয়া-মোনাজাতের মাধ্যমে গণসমাবেশের কার্যক্রম শেষ হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাবনা-১ আসনের সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে সকাল-সন্ধা হরতাল চলছে

পাবনা প্রতিনিধি: পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ছয়টা থেকে শুরু

জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি ছাড়া সব পদেই আ.লীগের জয়জয়কার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামীপন্থিরা ১৪টিতে জয় পেয়েছেন। সভাপতি পদ ছাড়া অন্য সব পদে তারা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা, স্ত্রী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে নববধূ তানজিলা খাতুনের বিরুদ্ধে। পুলিশ নিহত আব্দুল করিমের

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মোংলা বন্দর বহুমুখী

ইসরাইল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, তীব্র সংঘর্ষ

অনলাইন ডেস্ক: ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে

সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে ‘এ্যাবজা’ জোট পুনর্গঠনের উদ্যোগ, গঠিত আহ্বায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনকে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে পেশাগত মর্যাদা, অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত ভূমিকা পালনের লক্ষ্যে অ্যালায়েন্স অব