৫০ টাকা করে মিছিলে জনবল সরবরাহ দেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সময় এই বস্তির বাসিন্দা নারীদের মৌসুমি মিছিলে যাওয়ার ডাক পড়ে। তাঁরা মিছিলে গিয়ে পরিবারের জন্য একটু বাড়তি আয় করেন। এবার মিছিলের ভাড়া কমেছে। তারপরও তাঁরা যাওয়া বন্ধ করেননি। এক দিন গেলে ৫০ টাকা দেওয়ার কথা। তবে মিছিলে লোক বেশি হয়ে গেলে বরাদ্দ কমিয়ে ৪০ টাকা করে দিচ্ছেন। সাত দিন ধরে তাঁরা নিয়মিত মিছিলে যাচ্ছেন। এবার বিএনপির মিছিলে যাওয়ার জন্য বস্তির নারীদের বেশি ডাকা হচ্ছে।

রোববার প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতা এই এলাকার লোকজনকে মিছিল নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছেন।

নির্বাচনের সময় রাজশাহী নগরের রামচন্দ্রপুর নদীর ধারের বস্তির বাসিন্দা নারীদের মৌসুমি মিছিলে যাওয়ার ডাক পড়ে। তাঁরা মিছিলে গিয়ে পরিবারের জন্য একটু বাড়তি আয় করেন। এবার মিছিলের ভাড়া কমেছে। তারপরও তাঁরা যাওয়া বন্ধ করেননি। এক দিন গেলে ৫০ টাকা দেওয়ার কথা। তবে মিছিলে লোক বেশি হয়ে গেলে বরাদ্দ কমিয়ে ৪০ টাকা করে দিচ্ছেন। সাত দিন ধরে তাঁরা নিয়মিত মিছিলে যাচ্ছেন।

ওই মহল্লায় এটা নতুন কিছু নয়। এ নিয়ে কোনো রাখঢাকও নেই। তাঁরা দীর্ঘদিন ধরে যেকোনো দল টাকা দিলেই মিছিলে যান। এবার বিএনপির মিছিলে যাওয়ার জন্য বস্তির নারীদের বেশি ডাকা হচ্ছে। তবে বরাদ্দ কম।,

প্রায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তি বললেন, ছেলেদের সব দিন কাজ হয় না। সংসার ভালো চলে না। মিছিলে তিনি দুই দিন গিয়েছেন। পিছে পিছে হলেও থাকেন। এবার ৫০ টাকার বেশি পাওয়া যাচ্ছে না। তাঁর স্ত্রীও সঙ্গে যান। দুজন গেলে ১০০ টাকা হয়। তবে এবার দিনের দিন সব টাকা দিচ্ছে না। সব সময় এক দিন হাতে রেখে টাকা দিচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনের সময় তাঁদের মিছিল থেকে বেশি আয় হয়। কাউন্সিলরসহ প্রার্থী বেশি থাকে।

মিছিল তো ভাড়ায় করেন, ভোট দেবেন কিসে জানতে চাইলে লোকটি বললেন, ‘আমি তো ধানের শীষেই দিতে চাই। কিন্তু কাল বিকেলে রেলগেটের ওদিকে গিয়েছিলাম। গিয়ে শুনি সবাই শুধু পাল্লা পাল্লা বলছে। আমাকে বলছে, পাল্লায় ভোট দিতে হবে। কোনো জবাব দিইনি। শুধু শুনে গেলাম।’

স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতা এই এলাকার লোকজনকে মিছিল নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছেন। তিনি জানান, বিশেষ করে কাজ নেই, বাড়িতে বসে থাকেন—এমন নারী ও পুরুষেরাই একবেলা করে মিছিলে যান।

নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেন, এবার মিছিলের বরাদ্দ কম। টাকাই কম। তাই ৫০ টাকা করে দৈনিক দেওয়া হয়। তবে একসঙ্গে দেওয়া হয় না, এক দিন হাতে রেখে আগের দিনেরটা দেওয়া হয়। গত নির্বাচনে মিছিলে গেলেই মানুষ ১০০ টাকা করে পেয়েছে। তবে তিনি বললেন, পেটের দায়ে এই এলাকার মানুষ মিছিলে যায়, কিন্তু তাদের দিকে কেউ নজর রাখে না।

সূত্র-প্রথম আলো

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: টোকিওতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। এ সময় দু’দেশের

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে

প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিংয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে

ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক: ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি

ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। বিশেষ করে

সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার ইসরায়েলি সেনা, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা

অনলাইন ডেস্ক: ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তুসহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করছে দখলদার ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদাররা সর্বাত্মক যুদ্ধের