১ মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক: এক মণ গাঁজাসহ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‌্যাব। তার নাম জাফর আহমেদ। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি।,

রোববার চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা ও নগদ অর্থসহ তাকে আটক করা হয়েছে। এ সময় তার আরো তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন-চট্টগ্রামের সাগর সর্দার, রুবেল সর্দার ও শাহাদাত হোসেন রিপন। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

র‍্যাব-৭, সিপিসি-১-এর স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন- স্বেচ্ছাসেবক দলের নেতা জাফর ও তার সহযোগীরা চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবার চালিয়ে আসছিল। এ তথ্য পেয়ে অভিযানে নামে র‌্যাব। এক পর্যায়ে র‍্যাব-৭-এর হাটহাজারী, ফেনী ও চান্দগাঁও ক্যাম্পের যৌথ অভিযানে ধরা পড়ে অপরাধীরা।

স্বেচ্ছাসেবক দল নেতা জাফরকে বহিষ্কার

মাদক কারবার করার দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা জাফরকে বহিষ্কার করেছে তার সংগঠন। গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গাঁজাসহ গ্রেপ্তার হওয়া জাফরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচন ঘিরে মাঠে নামছে ৯০ হাজার সেনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে। একইসাথে আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমানবাহিনীর সদস্য

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম  

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক: বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

সিরাজগঞ্জে ঘরে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সড়াইচন্ডি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় ঘরের দরজায় বাইরে থেকে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদীকে হত্যা করা হয়েছে: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মরহুম শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন

সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে