১২২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

নিজস্ব প্রতিবেদক  ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন। এটি মামলার তদন্ত সংস্থার ১২২তম বার প্রতিবেদন দাখিলের সময়।

রোববার (৩০ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন দিন ধার্য করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি—মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর মেহেরুন রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের নির্দেশ দেন। একইসঙ্গে, আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ৬ মাসের সময় নির্ধারণ করা হয়।

তদন্ত শেষে হাইকোর্টের দেওয়া ছয় মাসের সময় ইতোমধ্যেই শেষ হলেও, রাষ্ট্রপক্ষ জানিয়েছে যে তদন্ত চলমান ও অগ্রগতি আছে। এজন্য তারা ৯ মাস সময় বাড়ানোর আবেদন করেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আজাদ কাশ্মিরে মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও

বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশের’ মূল পর্বে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির। পরে বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্চে বসে সংক্ষিপ্ত

বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) এক বার্তায় ইসহাক দার

নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটের

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদক সেবন করে বাড়িঘর ভাঙ্গচুরের অভিযোগ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবন করে বাড়ি ঘর ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে তালম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল

ডাকসুতে শিবির জিতলে দুটি ক্যান্টিনে সকালের নাস্তা ফ্রি দেবেন বনি আমিন

অনলাইন ডেস্ক: আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জিততে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।