১১ মাস পরও ভয় কাটেনি: ট্রমায় এখনও অস্থির পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি দেশের পুলিশ বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন দমনে পুলিশের গুলিতে প্রাণহানি ঘটে নারী-শিশুসহ দেড় হাজারের বেশি মানুষের, আহত হন প্রায় ৩০ হাজার। এরপর শুরু হয় গণরোষ ও প্রতিশোধের আশঙ্কা। আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত বহু সদস্য আত্মগোপনে চলে যান, কেউ কেউ দেশও ছাড়েন।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পতনের পর আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের আচরণ ছিল ইতিহাসে নজিরবিহীন। ওই সময় অনেকেই ইউনিফর্ম খুলে ফেলে রাখেন থানায়, কেউ নিখোঁজ হয়ে যান। এমন পরিস্থিতিতে দেশের অধিকাংশ থানায় নিরাপত্তা নিশ্চিত করেন সেনাবাহিনীর সদস্যরা।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আহ্বানে ধীরে ধীরে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরলেও তাদের অনেকেই এখনও মানসিকভাবে ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। পুলিশ সদস্যদের মধ্যে এখনও ‘মব জাস্টিস’-এর ভয় ও সামাজিক প্রতিশোধের আতঙ্ক কাজ করছে বলে জানা গেছে।

সংস্কারের পথে বাহিনী

আন্দোলনের পরপরই জনগণের আস্থাহীনতা কাটাতে সরকার গঠন করে পুলিশ সংস্কার কমিশন। যদিও বাংলাদেশে পুলিশ সংস্কার নিয়ে উদ্যোগ নতুন নয়—১৭৯২ সাল থেকে শুরু করে ২০০৭ সাল পর্যন্ত বহুবার গঠিত হয়েছে কমিশন ও কমিটি। ২০২৪ সালের ভয়াবহ ঘটনার পর এই সংস্কার প্রক্রিয়া আরও জোরদার হয়।

কমিশনের সদস্য ও মানবাধিকারকর্মী এএসএম নাসির উদ্দিন এলান বলেন, “৫ আগস্টের পর পুলিশকে শূন্য থেকে পুনর্গঠনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন অনেকটাই গুছিয়ে উঠেছে, নেতৃত্বেও দক্ষতা এসেছে।”

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, সেই সময় দায়িত্ব ফেলে যাওয়া ১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে শতাধিক এখনও কাজে ফেরেননি। এর মধ্যে ৫১ জন অবসরে গেছেন, ১৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওই সময় গণহত্যার অভিযোগে ১১৬৮ জন সদস্যকে আসামি করা হয়, যাদের অনেকে এখনও পলাতক।

মনোবল ফিরে আসার চেষ্টা

পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর বলেন, “৫ আগস্টের পর আমরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলাম। তবে সবার আন্তরিকতায় এখন পুলিশের মনোবল অনেকটাই ফিরেছে। বর্তমানে সব পর্যায়ের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বর্তমান পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি মানবিক। হয়তো এ কারণেই অনেকে মনে করেন, তারা শতভাগ সক্রিয় নয়। কিন্তু বাস্তবতা হলো—তারা আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে।”

১১ মাস পেরিয়ে গেলেও ২০২৪ সালের আগস্টের ট্রাজেডি পুলিশ বাহিনীর মধ্যে রেখে গেছে গভীর দাগ। এই মনস্তাত্ত্বিক ধাক্কা কাটিয়ে পুলিশকে মানবিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পূবাইলে কার্টন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে পূবাইলের বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড নামে কারখানায় এ আগুনের

শাহজাদপুরে ৬ বছরের শিশুকে ধ’র্ষ’ণে’র পর হ’ত্যা

পলাতক আওয়ামি লীগ নেত্রীর বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে লামিয়ার হাত-পা বাধা লাশ উদ্ধার মো: বাবুল হোসাইন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিয়ে যাওয়া আওয়ামীলীগ

নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটের

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত

সিরাজগঞ্জে বাসদের উদ্যোগে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলামঃ যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০

শাপলা চত্বরে শহিদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি