১০৫ আসনে জয় পাবে জামায়াত, বিএনপি ১০১ আসনে: আইআইএলডির জরিপ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫টিতে, আর বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টিতে জয় পাবে বলে এক জরিপ প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টনে ফার্স হোটেলে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) নামের একটি সংস্থা এই প্রাক-নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করে।

জনমত জরিপে দেখা যায়, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫টি সংসদীয় আসনে জয় পাবে। বিএনপি নেতৃত্বাধীন জোট জয় পাবে ১০১টিতে।

অন্যান্য পাবে ১৯টি আসন। আর প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫টি আসনে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাবে ৮৯.৬০ শতাংশ। আর ‘না’ ভোট পাবে ৯.১০ শতাংশ ভোট।

দেশের ৩০০ সংসদীয় আসনের ৬৩ হাজার ৬১৫ জন ভোটারের মতামত নিয়ে জরিপটি করা হয়। ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত জরিপ করা হয়েছে বলে জানায় সংস্থাটি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমি বিএনপি ছাড়িনি, গুজব ছড়াচ্ছে প্রতিপক্ষ

বিনোদন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন—সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়ালেও তা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।

এনায়েতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা পাড়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এনায়েতপুর শাখার আয়োজনে ছয়

এবার পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালের সেই ফারজানা সিঁথি

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্টের পরে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ভাইরাল হওয়া সেই ফারজানা সিঁথি এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুলিশের মুখোমুখি হতে দেখা

প্রকাশ্য অনুষ্ঠানে হাসিনার বক্তব্য দেওয়ায় দিল্লির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত, পলাতক সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

দ্বিপক্ষীয় সফরে ২৬ মার্চ চীন যাবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ দুই দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে দেশটিতে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের

তাড়াশে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে গরু লুট

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে একদল ডাকাত হানা দিয়ে গৃহকর্তা দুলাল হোসেন (৫০) কে কুপিয়ে জখম করে গরু লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত