হিমাচলে বন্যা-ভূমিধসে মৃত ৫১, নিখোঁজ ২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। রাজ্যের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) জানিয়েছে, চলমান বর্ষা মৌসুমে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু ও ২২ জন নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে।

২ জুলাই প্রকাশিত এসইওসি-র প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সময়ে রাজ্যের ১২টি জেলার বিভিন্ন এলাকায় প্রাণহানি, ঘরবাড়ি ধ্বংস, গবাদিপশুর মৃত্যু এবং সরকারি অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বজ্রপাত, সড়ক দুর্ঘটনা, ভূমিধস ও ফ্ল্যাশ ফ্লাড মিলিয়ে প্রাণ হারিয়েছেন ৫১ জন। মান্ডি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত; সেখানে ১০ জনের মৃত্যু এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের অধিকাংশই হঠাৎ বন্যা ও ক্লাউডবার্স্টের কবলে পড়েছিলেন।

বর্ষা-সংক্রান্ত এসব দুর্যোগে অন্তত ১০৩ জন আহত হয়েছেন। ঘরবাড়ি ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ২০৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ২২টি সম্পূর্ণভাবে ধ্বংস। এছাড়া ৮৪টি দোকান, গবাদিপশুর ঘর ও অস্থায়ী শ্রমিক বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র ব্যক্তিগত সম্পদের ক্ষতি প্রায় ৮৮ লাখ রুপি।

সরকারি অবকাঠামোর ক্ষতি আরও ভয়াবহ; পিডব্লিউডি, জল শক্তি বিভাগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা ও পশুপালনসহ বিভিন্ন খাতে প্রায় ২৮৩ কোটি রুপির ক্ষতির হিসাব পাওয়া গেছে।

এসইওসি জানিয়েছে, প্রতিটি জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় উদ্ধার, ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করছে। রাজ্য সরকার ইতোমধ্যে জরুরি পরিস্থিতি মোকাবেলায় সকল প্রটোকল চালু করেছে এবং ২৪ ঘণ্টা সচল হেল্পলাইন ও কন্ট্রোল রুম চালু রয়েছে।

ফিল্ড পর্যায়ের তথ্য সংগ্রহ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ইসরায়েলি তাণ্ডবে নিহত বেড়ে ৩৪২

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডবে নিহতের সংখ্যা ৩৪০ ছাড়িয়েছে। নিহতদের অনেকেই নারী ও শিশু। ইসরায়েলের এই তাণ্ডব থেকে রক্ষা পায়নি নিজ বাড়িতে

জাতীয় নির্বাচনের তারিখ কি ৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সর্বশেষ গত সোমবার বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যেই

বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই

জে কারণে শিকল পরিয়ে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ঠিকানা টিভি ডট প্রেস: হাতে তাদের হাতকরা আর পায়ে শিকল। লাইন ধরে এক এক করে ওঠানো হচ্ছে বিমানে। না, তারা বড় কোন দাগী আসামী বা

মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর বিটিআরসির

ঠিকানা টিভি ডট প্রেস: মোবাইল ইন্টারনেটে বেঁধে দেওয়া ৪০টি প্যাকেজ অফারের লিমিট তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকরা এখন ঘণ্টা হিসেবেও প্যাকেজ কিনতে

অস্ত্রের প্রমাণ না পাওয়ায় জেলা জামায়াত আমিরের গাড়িতে থাকা সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহীনির হাতে উদ্ধারকৃত মালামালাগুলো অস্ত্র না মানুষের ব্যবহৃত প্রয়োজনী সরঞ্জাম। এ নিয়ে দিনভর চলে ধুম্রজাল। পরিক্ষা-নিরিক্ষার পর সোমবার সন্ধ্যায় আটকৃকত তিনজন সোহেল রানা, সেলিম